মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ:
বিদেশি বিনিয়োগের মুনাফা ও মূলধন ফেরতে কড়াকড়ি শিথিল করল বাংলাদেশ ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> অনিয়ম রোধে ৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের কক্সবাজার সৈকতের সব অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঋণ নয় মালিকানানির্ভর শিল্পায়ন চায় সরকার: অর্থ উপদেষ্টা পাঁচ বছরে কার্ডে লেনদেন বেড়েছে ১৪৩ শতাংশ: বাংলাদেশ ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> প্রচলিত রীতি ভাঙল বাংলাদেশ ব্যাংক: ঈদে মিলবে না বিশেষ নতুন নোট<gwmw style="display:none;"></gwmw> দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি ও শ্রম সংস্কার নিয়ে বিজিএমইএ নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw>

দ্বি-মাসিক সমন্বয় সভা;শক্তিশালী, নিরাপদ বাংলাদেশ তৈরিতে কাজ করবে বিপিপি অংশীদাররা

ঢাকা, মে ২৬: দুর্যোগ ব্যবস্থাপনা ও মোকবিলার মাধ্যমে শক্তিশালী, নিরাপদ বাংলাদেশ তৈরিতে কাজ করবে বাংলাদেশ প্রিপায়্যার্ডনেস পার্টনারশিপ (বিপিপি) অংশীদাররা।

সোমবার দুপুরে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর আয়োজনে ঢাকার একটি হোটেলে বাংলাদেশ প্রিপায়্যার্ডনেস পার্টনারশিপ (বিপিপি) এর দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সরকার, বেসরকারি খাত, এনজিও এবং শিক্ষাবিদসহ প্রতিনিধিরা অংশ নিয়ে দুর্যোগ প্রস্তুতি এবং সহনশীলতার জন্য একত্রে কাজ করার উপর জোর দেন।সভায় সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বিপিপি মোবিলাইজেশন ডেস্কের চেয়ারম্যান জনাব এ কে এম আব্দুল ওয়াদুদ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের মহাসচিব মোঃ আলমগীর, এফবিসিসিআই সেফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোঃ শহীদুল্লাহ, আইডিএমভিএসের সহ-প্রতিষ্ঠাতা অধ্যাপক মাহবুবা নাসরিন।

এছাড়া এডিপিসি সদর দপ্তর (ব্যাংকক) এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ মিস. শিবানী গুপ্তা সভায় ভার্চুয়ালি সভায় যোগদান করেন।

সভাপতির বক্তব্যে এ কে এম আব্দুল ওয়াদুদ দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল (ডিএমএফ) কার্যকর রাখা এবং দেশের প্রায় ৮০ লক্ষ স্বেচ্ছাসেবককে একত্রিত হয়ে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। দুর্যোগ ব্যবস্থাপনায় তৃণমূলসহ সকল পর্যায়ের প্রচেষ্টার সমন্বয় সাধনের জন্য একটি জাতীয় প্ল্যাটফর্মের পক্ষে কথা বলেন তিনি।

এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর বলেন, আমাদের দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রস্তুতিতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাবিদ, প্রাইভেট সেক্টর এবং আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। সবার সমন্বিত পরিকল্পনা ও প্রচেষ্টাই এই সভার মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবেলায় বেসরকারি খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের মাধ্যমে আমরা প্রাইভেট সেক্টরের দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জরুরি প্রস্তুতি বৃদ্ধিতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) ২০১৯-এ এফবিসিসিআইকে বেসরকারি খাতের সমন্বয়, সচেতনতা বৃদ্ধি, জরুরি সেবা চলমান রাখা এবং ব্যবসায়িক সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এই নির্দেশনার আলোকে আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। ইতোমধ্যে বাংলাদেশ প্রিপেয়ারডনেস পার্টনারশিপ প্রকল্পের আওতায় নির্বাচিত জেলা চেম্বারে সেইফটি সেল গঠন এবং প্রাইভেট সেক্টরের ইমারজেন্সি রেসপন্স টিম গঠন ও প্রশিক্ষণ প্রদান করেছি।

এই প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা স্থানীয় ও জাতীয় পর্যায়ে দুর্যোগে দ্রুত ও কার্যকর সাড়া দিতে সক্ষম।সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউট (আইডিএমভিএস) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ একাডেমিক অংশীদাররা রেসপন্স ক্যাপাসিটি ইনডেক্স (আরসিআই) এর উপর বেসলাইন গবেষণার ফলাফল এবং হালনাগাদ তথ্য উপস্থাপন করেন। এপিডিসি এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ড. মোহাম্মদ আহসান উল্লাহ আসন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমের সারসংক্ষেপ উপস্থাপন করেন।