সোমবার ৯ মার্চ, ২০২৬
সর্বশেষ:
বিদেশি বিনিয়োগের মুনাফা ও মূলধন ফেরতে কড়াকড়ি শিথিল করল বাংলাদেশ ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> অনিয়ম রোধে ৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের কক্সবাজার সৈকতের সব অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঋণ নয় মালিকানানির্ভর শিল্পায়ন চায় সরকার: অর্থ উপদেষ্টা পাঁচ বছরে কার্ডে লেনদেন বেড়েছে ১৪৩ শতাংশ: বাংলাদেশ ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> প্রচলিত রীতি ভাঙল বাংলাদেশ ব্যাংক: ঈদে মিলবে না বিশেষ নতুন নোট<gwmw style="display:none;"></gwmw> দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি ও শ্রম সংস্কার নিয়ে বিজিএমইএ নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw>

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদুল আযহা উপলক্ষে নিরাপত্তা জোরদারে ব্যবস্থা

ঢাকা, ৩ জুন: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ০৪ জুন থেকে ১৪ জুন ২০২৫ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। এসময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর প্রতিনিধিদের এক যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে (শাহবাগ, নীলক্ষেত, পলাশী, দোয়েল চত্বর, উদয়ন এবং অফিসার টাওয়ার) প্রক্টরিয়াল মোবাইল সিকিউরিটি টিমের সাথে প্রতিটি পয়েন্টে ২ জন করে অস্ত্রধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

এছাড়াও, সেনাবাহিনীর সহযোগিতায় ক্যাম্পাস এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হবে। সেনা সদর দপ্তরের সামরিক অপারেশন অধিদপ্তরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় বিভিন্ন আবাসিক হলের নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়। নিরাপত্তার স্বার্থে আগামী ১৪ জুন পর্যন্ত শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেট বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট সকল বাহিনীর সহযোগিতায় ঈদুল আযহার ছুটিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শান্তিপূর্ণ ও নিরাপদ থাকবে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে।