বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
US cotton warehouse to launch in Chattogram in mid-November to boost bilateral trade তা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে বিজিএমইএ ও বিকেএমইএর তীব্র আপত্তি<gwmw style="display:none;"></gwmw> রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১১তম ‘বাপা ফুডপ্রো আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৪’ ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে গ্রাহকদের জন্য নতুন ৪ ফিচার যুক্ত ২০২৮ সালের মধ্যে শেয়ারবাজারে ডেরিভেটিভস চালুর লক্ষ্য: ডিএসই ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানকে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক বাণিজ্য অর্থায়ন বাড়াতে সিটি ব্যাংকে আইটিএফসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা ইপিজেডে দুটি আধুনিক ওয়েব্রিজ উদ্বোধন করলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত শুরু সোমবার থেকে

ঢাকায় সাফা আঞ্চলিক কুইজ, পাবলিক স্পিকিং ও প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা, ২০ জুলাই (বিডি ইকোনমি) — রাজধানী ঢাকায় সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আঞ্চলিক কুইজ, পাবলিক স্পিকিং এবং প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার ৫টি দেশের জাতীয় পর্যায়ের সেরা তরুণ হিসাববিদরা অংশ নেন।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপালের উদীয়মান অ্যাকাউন্ট্যান্টদের পেশাগত জ্ঞান, যোগাযোগ দক্ষতা ও সৃজনশীল মেধা প্রকাশের এক অনন্য মঞ্চ হয়ে ওঠে এই আঞ্চলিক প্রতিযোগিতা।

দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ৬টি পেশাদার অ্যাকাউন্ট্যান্সি সংস্থা এতে প্রতিদ্বন্দ্বিতা করে:

  • বাংলাদেশ: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)
  • ভারত: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া (আইসিএআই)
  • নেপাল: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব নেপাল (আইসিএএন)
  • পাকিস্তান: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব পাকিস্তান (আইসিএপি)
  • শ্রীলঙ্কা: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব শ্রীলঙ্কা (সিএ শ্রীলঙ্কা)

প্রতিটি পেশাদার সংস্থা থেকে ২ জন করে প্রতিনিধি নিয়ে কুইজ প্রতিযোগিতায় ১২ জন এবং পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় ১২ জন তরুণ প্রতিযোগী অংশ নেন। এছাড়া প্রতিটি প্রতিষ্ঠানের ৩ জন করে প্রতিনিধি নিয়ে প্রবন্ধ প্রতিযোগিতায় মোট ২১ জন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফা সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির, সাফা সহ-সভাপতি প্রবীণ কুমার ঝা, সাফা স্থায়ী সচিব ড. জয় কুমার বাত্রা এবং আইসিএবি সভাপতি সাব্বির আহমেদ।

আইসিএবি-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতাকালে ঢাকা আঞ্চলিক কমিটির (ডিআরসি) চেয়ারম্যান মো. কামরুজ্জামান এবং কন্টেস্ট কমিটির চেয়ারম্যান ফাহমিদা খানসহ ডিআরসি-র অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।