শুক্রবার ১৩ মার্চ, ২০২৬
সর্বশেষ:
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ল ডলারের দাম, আমদানিতে ১২৩ টাকা ঈদে ডিজিটাল লেনদেন নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের<gwmw style="display:none;"></gwmw> দেশের মানুষ দূর্নীতি ও চাঁদাবাজি মুক্ত সূশাসন দেখতে চায়: মুফতি আমির হামযা বিদেশি বিনিয়োগের মুনাফা ও মূলধন ফেরতে কড়াকড়ি শিথিল করল বাংলাদেশ ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> অনিয়ম রোধে ৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের কক্সবাজার সৈকতের সব অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঋণ নয় মালিকানানির্ভর শিল্পায়ন চায় সরকার: অর্থ উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার প্রয়াণ সংবাদে বিশেষ গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্বসহকারে প্রকাশ করা হয়েছে। বিশ্বের প্রভাবশালী সংবাদ সংস্থা ও গণমাধ্যমগুলো তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, আপসহীন নেতৃত্ব এবং বাংলাদেশের রাজনীতিতে তাঁর সুগভীর প্রভাব তুলে ধরে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

বিশ্ব গণমাধ্যমের নজরে ‘বেগম জিয়া’

  • এএফপি: ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন। দলটির আনুষ্ঠানিক বিবৃতির বরাতে তারা এই সংবাদটি বিশ্বজুড়ে প্রচার করে।
  • অ্যাসোসিয়েটেড প্রেস (এপি): মার্কিন বার্তা সংস্থা এপি তাদের প্রতিবেদনে খালেদা জিয়ার দীর্ঘ আইনি লড়াই ও অসুস্থতার কথা উল্লেখ করেছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট তাঁকে সর্বশেষ দুর্নীতি মামলা থেকে খালাস দেয়ায় তাঁর নির্বাচনে অংশগ্রহণের বাধা দূর হয়েছিল। এছাড়া দীর্ঘ সময় বিদেশে চিকিৎসার আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের অনুমতিতে চলতি বছরের মে মাসে তিনি যুক্তরাজ্য থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন।
  • আল জাজিরা: কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ২৩ নভেম্বর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সিসিইউ ও আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।
  • বিবিসি: ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ‘গৃহবধূ থেকে যেভাবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম নেতা হয়ে উঠেছিলেন খালেদা জিয়া’ শীর্ষক একটি বিশেষ বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে।
  • আনন্দবাজার: ভারতের প্রভাবশালী এই পত্রিকা লিখেছে, “একদা রাজনীতিতে ঘোর অনিচ্ছুক ‘ফার্স্ট লেডি’ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী!” জলপাইগুড়ির সেই ‘পুতুল’ কীভাবে ‘বেগম জিয়া’ হয়ে উঠলেন—তা নিয়ে বিশেষ ফিচার প্রকাশ করেছে তারা।

একটি অধ্যায়ের অবসান

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী অধ্যায়ের অবসান হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, তিনি কেবল একটি বড় দলের প্রধানই ছিলেন না, বরং নব্বইয়ের দশকের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

সারাদেশে শোকের ছায়া

দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনে ‘আপসহীন নেতৃত্বের’ প্রতীক হিসেবে পরিচিত এই নেত্রীর মৃত্যুতে দেশ-বিদেশে অসংখ্য মানুষ শোক প্রকাশ করছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে শুরু করে গুলশানের বাসভবন ও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ সকাল থেকেই শোকার্ত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অশ্রুসিক্ত নেতাকর্মীদের ভিড়ে নয়াপল্টনে বিরাজ করছে এক শোকাবহ পরিবেশ।