বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
US cotton warehouse to launch in Chattogram in mid-November to boost bilateral trade তা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে বিজিএমইএ ও বিকেএমইএর তীব্র আপত্তি<gwmw style="display:none;"></gwmw> রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১১তম ‘বাপা ফুডপ্রো আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৪’ ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে গ্রাহকদের জন্য নতুন ৪ ফিচার যুক্ত ২০২৮ সালের মধ্যে শেয়ারবাজারে ডেরিভেটিভস চালুর লক্ষ্য: ডিএসই ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানকে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক বাণিজ্য অর্থায়ন বাড়াতে সিটি ব্যাংকে আইটিএফসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা ইপিজেডে দুটি আধুনিক ওয়েব্রিজ উদ্বোধন করলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত শুরু সোমবার থেকে

আইডিআরএ’র নতুন সদস্য হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহি পরিচালক সিরাজুল ইসলাম

অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি; চুক্তিভিত্তিক তিন বছরের জন্য সদস্য (প্রশাসন) পদে নিয়োগ

ঢাকা, ১৭ আগস্ট (বিডিইকোনমি)-বীমা খাত নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও সাবেক মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। তিনি সংস্থাটির সদস্য (প্রশাসন) হিসেবে পরবর্তী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০’-এর ৫(২) ধারা অনুযায়ী সরকার এই নিয়োগ প্রদান করেছে। জনস্বার্থে জারি করা রাষ্ট্রপতির এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিয়োগের শর্তানুযায়ী, আইডিআরএ-তে যোগদানের আগে সিরাজুল ইসলামকে অন্য যেকোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে থাকা পেশাগত ও কর্মসংস্থান সংক্রান্ত সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। দায়িত্ব পালনকালে তাঁর বেতন-ভাতা ও অন্যান্য আনুসঙ্গিক সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।