বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬
সর্বশেষ:
আইএমএফের কাছে নতুন করে আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৯ শতাংশ, ১১ মাসের সম্মিলিত আয় নেমেছে ৪৩.৭৯ বিলিয়ন ডলারে<gwmw style="display:none;"></gwmw> নতুন চেয়ারম্যানকে ঘিরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ ৩য় দিনে, প্রধান কার্যালয় ঘেরাওয়ের হুমকি দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণ: ব্যাংকিং খাতে ঝুঁকিতে প্রতি তিন টাকার এক টাকা<gwmw style="display:none;"></gwmw> ভঙ্গুর অর্থনীতি ও নানামুখী চ্যালেঞ্জের মধ্যেই জনকল্যাণমুখী বাজেট তৈরির চেষ্টা: আমীর খসরু<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> স্মার্ট কার্ডধারী ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক প্রতিবেদক, বিডি ইকোনমি এস আলমের সম্পদ বিক্রি করে ইসলামী ব্যাংকের লুণ্ঠিত টাকা উদ্ধারের দাবি গ্রাহকদের ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে নজিরবিহীন সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক মে মাসে রেমিট্যান্স প্রবাহে ১৫.৩৪ শতাংশের বিশাল প্রবৃদ্ধি; চলতি অর্থবছরে এসেছে ৩২.৭৫ বিলিয়ন ডলার

২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতি: বৈদেশিক খাতে স্বস্তি ফিরলেও কাটেনি অভ্যন্তরীণ সংকট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসনামলে বাংলাদেশের অর্থনীতি এক মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে ২০২৫ সাল পার করছে । সরকারের নানামুখী পদক্ষেপে বৈদেশিক খাতে স্থিতিশীলতা ফিরলেও অভ্যন্তরীণ বাজারে আস্থার সংকট ও বিনিয়োগ মন্দা এখনো কাটেনি । মূলত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ডলারের বাজারে স্বস্তি এলেও উচ্চ মূল্যস্ফীতি এবং ব্যাংক খাতের খেলাপি ঋণের পাহাড় অর্থনীতিকে এক ‘দুষ্টচক্রের’ মধ্যে ফেলে দিয়েছে ।

বৈদেশিক খাতে বড় সাফল্য: বাজার বিশ্লেষণে দেখা যায়, বিগত সরকারের সময়ে ডলারের দাম সর্বোচ্চ ১৩২ টাকায় উঠলেও বর্তমানে তা ১২২ টাকার মধ্যে নেমে এসেছে । টাকা পাচার রোধ এবং হুন্ডি বন্ধে কড়াকড়ি আরোপ করায় বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে । গত অর্থবছরে রেমিট্যান্সে ২৭ শতাংশ প্রবৃদ্ধি হলেও চলতি বছরের নভেম্বর পর্যন্ত প্রবৃদ্ধি ছিল ১৭ শতাংশের বেশি । অন্যদিকে, দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে ২৮ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে ।

ব্যাংকিং খাতে অস্থিরতা ও খেলাপি ঋণ: বৈদেশিক খাতে স্বস্তি থাকলেও ব্যাংক খাতের চিত্র অত্যন্ত উদ্বেগজনক । পরিসংখ্যান অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৮২ হাজার কোটি টাকা, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকায় । অর্থাৎ সোয়া এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৪ লাখ ৬৩ হাজার কোটি টাকা । তারল্য সংকট এবং নীতিমালার কড়াকড়ির কারণে ব্যাংকগুলো ঋণ বিতরণে রক্ষণশীল অবস্থানে রয়েছে, ফলে ভালো উদ্যোক্তারাও ঋণ পাচ্ছেন না ।

বিনিয়োগে আস্থার সংকট ও মূল্যস্ফীতি: ২০২৫ সালে অর্থনীতির অন্যতম প্রধান বাধা হিসেবে দেখা দিয়েছে আস্থার অভাব । বিভিন্ন প্রতিষ্ঠানে তথাকথিত ‘মব সন্ত্রাস’ এবং সাম্প্রদায়িক শক্তির আক্রমণের কারণে উদ্যোক্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে । বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি সাম্প্রতিক সময়ে সর্বনিম্ন পর্যায়ে (দশমিক ৬৭ শতাংশ) নেমে এসেছে । অন্যদিকে, মূল্যস্ফীতি ১১.৬৬ শতাংশ থেকে কমে ৮.২৯ শতাংশে নামলেও তা এখনো সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে রয়ে গেছে ।