মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ:
সিগারেটের প্যাকেটে কিউআর কোড, কর ফাঁকি ধরলে পুরস্কারের ঘোষণা এনবিআর চেয়ারম্যানের বিনিয়োগ সংস্কারে গতি আনতে ইউএনডিপি, বিডা ও আঙ্কটাডের প্রতিবেদন প্রকাশ ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার লোগো উন্মোচন; ২২ মে শুরু হচ্ছে চারদিনব্যাপী আসর নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে সিটি ব্যাংক ও ওয়াটার ডট ওআরজি-র যৌথ উদ্যোগ ব্যাংক একীভূতকরণে অস্পষ্টতা: আমানতকারীদের মধ্যে অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ চান প্রশাসকরা<gwmw style="display:none;"></gwmw> তামাকপণ্যের কর বাড়িয়ে অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের ওপর গুরুত্বারোপ পরিকল্পনা প্রতিমন্ত্রীর দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী<gwmw style="display:none;"></gwmw> সোনালি ধানে মানবিকতার ছোঁয়া: কৃষক ও শহরের মানুষের এক অনন্য মেলবন্ধন

বিএপিএলসির সভাপতি রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ


নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলী লিষ্টেড কোম্পানীজের (বিএপিএলসি) ২০২৬-২০২৭ কার্যকালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সায়হাম কটন মিল্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ।

এছাড়া নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দেশ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান রোকেয়া কাদের, আমরা নেটওয়ার্কস লিমিটেডের এমডি ও সিইও সৈয়দ ফরহাদ আহমেদ, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোঃ নুরুন নেওয়াজ, শাহজালাল ইসলামি ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির এমডি ও সিইও মোঃ ইমাম শাহীন, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির এমডি ও সিইও ফারজানা চৌধুরী, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের চেয়ারম্যান শাহরিয়ার আহমেদ,

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির এমডি ও সিইও হুমায়ূন রশিদ, ন্যাশনাল হাউজিং ফাইনান্স পিএলসির এমডি ও সিইও মোহাম্মদ শামসুল ইসলাম, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কো. লিমিটেডের পরিচালক জিয়াদ রহমান, রবি আজিয়াটা পিএলসির পরিচালক শরীফ শাহ জামাল রাজ, পিপলস ইন্স্যুরেন্স কো. লিমিটেডের চেয়ারম্যান জাফর আহমেদ পাটওয়ারী, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক মোঃ শরীফ হাসান, সামিট পাওয়ার লিমিটেডের এমডি মনিরুল ইসলাম আখন্দ, রংপুর ফাউন্ড্রি লিমিটেডের পরিচালক চৌধুরী কামরুজ্জামান, প্রভাতী ইন্স্যুরেন্স কো. লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল ইসলাম, ইস্টার্ন ইন্স্যুরেন্স কো. লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি উজ্জ্বল কুমার সাহা এবং ই-জেনারেশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল এমরান।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ এর সাথে সামঞ্জস্য রেখে বিএপিএলসি নির্বাচন বিধিমালা ও তফসিল অনুসারে নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে সম্প্রতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন