বুধবার ২৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
সংশোধিত সাইবার আইনে নাগরিকদের কণ্ঠরোধ না করার আহ্বান—ভয়েস ফর রিফর্মের সংলাপ ব্যাংকিং খাত স্থিতিশীলকরণে সিস্টেমিক ঝুঁকি ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে বিআইবিএম-এর কর্মশালা জুলাই-অক্টোবর সময়ে রেমিট্যান্স প্রবাহ ১১.০৪ বিলিয়ন ডলার অতিক্রম; রিজার্ভ বেড়ে ৩৬.৪১ বিলিয়ন ডলার অস্ট্রেলিয়ার নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ, বিএসআরইএর সংবাদ সম্মেলন ২০২৬ সালে মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ: আইএমএফ মৎস্য খাতের শ্রমিকদের আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তার দাবি: বিলস-এফইএস সংলাপ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার ১২৫ টাকা নির্ধারণের দাবি ৩৫ শ্রমিক ফেডারেশনের দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৬ কার্গো এলএনজি আমদানির সুপারিশ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির<gwmw style="display:none;"></gwmw> চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়নের হার নেমে এসেছে ৩.৮৯ শতাংশে: আইএমইডি

ফরেন এক্সচেঞ্জ বাজার স্থিতিশীল রাখতে ১৩ ব্যাংক থেকে ২০২ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সমর্থন করার জন্য বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ২০২ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকটি মোট ১৩টি ব্যাংক থেকে ২০২ মিলিয়ন ডলার কেনে। এর মাধ্যমে চলতি অর্থবছরের (২০২৩-২৪) শুরু থেকে একাধিক নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত মোট ২.৫১ বিলিয়ন (২৫১ কোটি) ডলার ক্রয় করলো।

নিলাম পদ্ধতি ও বিনিময় হার

লেনদেনটি মাল্টিপল প্রাইস অকশন (Multiple Price Auction) পদ্ধতির মাধ্যমে পরিচালিত হয়েছে। এই লেনদেনে প্রতি ডলারের বিনিময় হার ১২২.২৭ টাকা থেকে ১২২.২৯ টাকা পর্যন্ত ছিল। কাট-অফ রেট নির্ধারণ করা হয় ১২২.২৯ টাকা।

বৈদেশিক মুদ্রার বাজারে তারল্য ব্যবস্থাপনার একটি পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক গত ১৩ জুলাই থেকে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে ডলার ক্রয় শুরু করে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই লেনদেনের বিষয়টি নিশ্চিত করেছেন।