রবিবার ১৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ:
দেশে গ্যাসের মজুদ ৭.৬৩ টিসিএফ, চলবে ১২ বছর: জ্বালানি মন্ত্রী সার্ক পুনরুজ্জীবন, আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক ভূমিকার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু  এপ্রিলে প্রথম ১৮ দিনেই আসলো ১.৯৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স<gwmw style="display:none;"></gwmw> এস আলমের গ্রেপ্তার ও পাচার করা সম্পদ উদ্ধারের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক পরিষদের ঢাকায় অ্যামচ্যাম-এর ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুণ্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের মওকুফ দিল যুক্তরাষ্ট্র সুশাসনের অভাবে ধুঁকছে ব্যাংকিং খাত: ১৭ ব্যাংক লোকসানে, ১১ ব্যাংকের সিএসআর শূন্য

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য নীতিগত সহায়তা বাড়াল বাংলাদেশ ব্যাংক

বিশেষ প্রতিবেদক, ঢাকা: ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানসমূহের ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে বিদ্যমান নীতিমালায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক । ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে ২৪ নভেম্বর ২০২৫ তারিখে এ সংক্রান্ত একটি সার্কুলার লেটার (বিআরপিডি সার্কুলার লেটার নং-২৬) জারি করা হয়েছে।

পূর্বে জারি করা বিআরপিডি সার্কুলার নং-০৭/২০২৫-এর কয়েকটি অনুচ্ছেদ প্রতিস্থাপন করে নীতিগত সহায়তার মেয়াদ ও শর্তে এই পরিবর্তন আনা হয়েছে

নীতি সহায়তার মূল পরিবর্তনসমূহ

নতুন নির্দেশনা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য বিশেষ পুনঃতফসিল, পুনর্গঠন এবং এক্সিট সুবিধার ক্ষেত্রে নিম্নলিখিত পরিবর্তনগুলো কার্যকর হবে:

১.

বিশেষ পুনঃতফসিলজনিত সুবিধা

  • ৩০ নভেম্বর ২০২৫ তারিখে বিরূপমানে (SS, DF, B/L) শ্রেণিকৃত ঋণসমূহের ক্ষেত্রে ঋণের পরিমাণ বিবেচনায় ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সর্বোচ্চ ০২ বছর গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১০ (দশ) বছর মেয়াদে পুনঃতফসিল করা যাবে ।

২.

বিশেষ পুনর্গঠনজনিত সুবিধা

  • অশ্রেণিকৃত মেয়াদি ঋণসমূহের (ইতঃপূর্বে পুনঃতফসিলকৃত ঋণসহ) ক্ষেত্রে ঋণের পরিমাণ বিবেচনায় ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিআরপিডি সার্কুলার নং-১৬/২০২২ এ বর্ণিত মেয়াদের অতিরিক্ত সর্বোচ্চ ০২ (দুই) বছর মেয়াদ নির্ধারণ করে পুনর্গঠন করা যাবে ।

৩.

বিশেষ এক্সিটজনিত সুবিধা

  • বিশেষ এক্সিট সুবিধা প্রদানের ক্ষেত্রে বিআরপিডি সার্কুলার নং-১৩/২০২৪-এ বর্ণিত হারে ডাউনপেমেন্ট গ্রহণপূর্বক উক্ত সার্কুলারে বর্ণিত মেয়াদের অতিরিক্ত ০১ (এক) বছর সময় প্রদান করা যাবে ।
  • বার্ষিক আদায়কৃত কিস্তির পরিমাণ মোট ঋণের ২০% এর কম হতে পারবে না
  • এক্সিট সুবিধাপ্রাপ্ত ঋণসমূহ Exit(SMA) মানে প্রদর্শন করতে হবে
  • সম্পূর্ণ ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত এ সুবিধাপ্রাপ্ত প্রতিষ্ঠানের অনুকূলে বিদ্যমান ঋণ সুবিধা ব্যতীত কোনো নতুন ঋণসুবিধা প্রদান করা যাবে না
  • ব্যাংক কর্তৃক নির্ধারিত পরিশোধসূচি মোতাবেক ০৩টি মাসিক বা ০১টি ত্রৈমাসিক কিস্তি পরিশোধে ঋণগ্রহীতা ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঋণহিসাব যথানিয়মে শ্রেণিকরণ ও প্রভিশন সংরক্ষণ করতে হবে ।

এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে