রবিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বিবিসিসিআই’র ডিরেক্টর নির্বাচিত হলেন জহিরুল ইসলাম, আজীবন সদস্য পদ পেলেন কিবরিয়া ও মোর্তুজা<gwmw style="display:none;"></gwmw> দ্বিতীয় প্রান্তিকে সাব-ব্রাঞ্চে আমানত বেড়ে ৮৪,২৬৩ কোটি টাকা, ঋণ বিতরণ কমেছে ৭.৭ শতাংশ<gwmw style="display:none;"></gwmw> US cotton warehouse to launch in Chattogram in mid-November to boost bilateral trade তা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে বিজিএমইএ ও বিকেএমইএর তীব্র আপত্তি<gwmw style="display:none;"></gwmw> রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১১তম ‘বাপা ফুডপ্রো আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৪’ ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে গ্রাহকদের জন্য নতুন ৪ ফিচার যুক্ত ২০২৮ সালের মধ্যে শেয়ারবাজারে ডেরিভেটিভস চালুর লক্ষ্য: ডিএসই ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানকে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক বাণিজ্য অর্থায়ন বাড়াতে সিটি ব্যাংকে আইটিএফসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

ঢাকা থেকে নির্বাচন করবেন আসিফ মাহমুদ: ভোটার স্থানান্তরের আবেদন জমা

ঢাকা, নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন।

নির্বাচন করার বিষয়টি নিশ্চিত হওয়ায় তিনি নিজের ভোটার স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করেছেন।রোববার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর গ্রিন রোডে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনের জন্য ভোটার স্থানান্তরের আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ ঘোষণা দেন।

আসিফ মাহমুদ বলেন, “ঢাকা থেকে নির্বাচন করবো এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যেন অপচয় না হয়।”তিনি জানান, ভোটার হওয়ার পর ২০১৮ ও ২০২৪ সালের দুটি নির্বাচনেই তিনি ভোট দিতে পারেননি। এবার ভোট দিতে পারার বিষয়টি নিশ্চিত করতেই তিনি এই পদক্ষেপ নিলেন।

যদিও তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন, তবে নির্দিষ্ট আসন কোনটি হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরিকল্পনা নির্বাচনে অংশগ্রহণের ধরণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে এই উপদেষ্টা জানান, আপাতত তার পরিকল্পনা স্বতন্ত্রভাবে নির্বাচন করার।

বিএনপি’র সঙ্গে আসন ভাগাভাগি বা কোনো ধরনের আলোচনার গুঞ্জন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ স্পষ্ট করে বলেন, “আমার কারও সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি। কেউ কোনো আসন ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার জানার বিষয় নয়। ব্যক্তিগতভাবে আমার সিদ্ধান্ত, এককভাবেই নির্বাচন করবো।”