রবিবার ৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন হচ্ছে, শোধন ক্ষমতা বেড়ে হবে ৪৫ লাখ টন পোশাক শ্রমিকদের সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্ত করতে বিশেষ প্রণোদনা ও বয়সসীমা ৫৫ করার দাবি বিজিএমইএর নতুন আমদানি নীতিতে নিট ফেব্রিকস আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বিজিএমইএ ও বিকেএমইএর বিগত সরকারের ভুল নীতি ও আমদানিনির্ভরতাই বর্তমান জ্বালানি সংকটের কারণ: তিতুমীর ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়ালো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনে নীতি সহায়তার আবেদনের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের আসল আমানত ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

প্রবাসী আয়ে রেকর্ড, আগস্টের ২৭ দিনে এলো ২০৮ কোটি ডলার

ঢাকা, ২৮ আগস্ট: চলতি বছরের আগস্ট মাসের প্রথম ২৭ দিনে প্রবাসীরা রেকর্ড ২.০৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন।

এটি গত বছরের একই সময়ের (১.৯৭ বিলিয়ন ডলার) তুলনায় ৫.৯ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। এই সময়ে মোট রেমিট্যান্স এসেছে ৪.৫৬ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের (৩.৮৮ বিলিয়ন ডলার) চেয়ে ১৭.৫ শতাংশ বেশি।

রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারার ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। আইএমএফের বিপিএম৬ মানদণ্ড অনুযায়ী, রিজার্ভ এখন ২৬ বিলিয়ন ডলারের বেশি।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা রেকর্ড ২.৪৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।২০২৪-২৫ অর্থবছরেও রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড হয়েছিল, যেখানে মোট ৩০.৩৩ বিলিয়ন ডলার দেশে এসেছিল। এটি ২০২৩-২৪ অর্থবছরের (২৩.৭৪ বিলিয়ন ডলার) তুলনায় ২৭ শতাংশ বেশি এবং এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তির নতুন রেকর্ড স্থাপন করে।