বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬
সর্বশেষ:
যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাত: মধ্যপ্রাচ্যজুড়ে মহাযুদ্ধের দামামা, বিশ্ব অর্থনীতিতে ধস জ্বালানি সংকটের শঙ্কা: আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানোর নির্দেশ সরকারের সাদিক আহমেদের পদত্যাগ: নীতি সুদহার কমানোর গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করল বাংলাদেশ ব্যাংক বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান; ৪,১৭০ জনের কর্মসংস্থান<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> ইরানে হামলায় এআই প্রযুক্তির ব্যবহার: যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ<gwmw style="display:none;"></gwmw> রপ্তানি সংকটের মুখে পোশাক শ্রমিকদের বেতন দিতে বিশেষ ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর রপ্তানি খাতে ২৫০০ কোটি টাকা ছাড়: সরকারকে বিজিএমইএ’র ধন্যবাদ ডিসেম্বরে শ্রেণিকৃত ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা

শিল্প কাঁচামাল আমদানিতে বাকিতে লেনদেনের সময়সীমা বাড়লো ডিসেম্বরের শেষ পর্যন্ত

ঢাকা, ১৮ আগস্ট:– শিল্প কাঁচামাল, কৃষি যন্ত্রপাতি এবং রাসায়নিক সার আমদানির জন্য লেটার অফ ক্রেডিট (LC)-এর মাধ্যমে বাকিতে লেনদেনের (usance period) সময়সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিন করেছে বাংলাদেশ ব্যাংক। এই বর্ধিত সুবিধা সরবরাহকারী বা ক্রেতা ঋণের অধীনে করা আমদানির ক্ষেত্রে প্রযোজ্য এবং এটি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে এই নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে।

সার্কুলারে জানানো হয়, গত ২০ জানুয়ারি, ২০২৫ থেকে এই বর্ধিত সময়সীমা কার্যকর ছিল, যার মেয়াদ শেষ হতে যাচ্ছিল। তবে এখন এটি বছরের শেষ পর্যন্ত বহাল থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।

এছাড়াও, সার্কুলারে স্পষ্ট করা হয়েছে যে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (EDF) ঋণের মাধ্যমে অর্থায়ন করা আমদানির ক্ষেত্রে এই বর্ধিত সময়সীমা প্রযোজ্য হবে না।