সোমবার ১৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
পুঁজিবাজারে তরুণদের অংশগ্রহণ ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এআই প্রযুক্তির ব্যবহার অপরিহার্য: বিএসইসি কমিশনার মধ্য অক্টোবরে রেমিট্যান্স প্রবাহে ১৩.৩ শতাংশ প্রবৃদ্ধি, অর্জন ১.৭৪ বিলিয়ন ডলার ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ: ১৫ অক্টোবর পর্যন্ত বিতরণ ছাড়িয়েছে ১৪,৫১৯ কোটি টাকা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার জারি গবেষণা, প্রযুক্তি ও মূল্যবোধের সমন্বয়ে শিক্ষাব্যবস্থা সংস্কারের আহ্বান: এইউএসটিতে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন শুরু ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা ও আগ্রাসন নিয়ে উদ্বেগ, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দক্ষতা ও কর্মমুখী শিক্ষায় জোর দিতে ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু ১৭ অক্টোবর নতুন সংসদ সদস্যদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণে সহায়তা দিতে প্রস্তুত ইউএনডিপি আজারবাইজানে সিইসিএ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মার্কেটিং ইন এ ট্রানজিশন ইকোনমি’ বইয়ের মোড়ক উন্মোচন

ঢাকা, ঝুন ২৩: ‘মার্কেটিং ইন এ ট্রানজিশন ইকোনমি: নিউ রিয়েলিটিজ, চ্যালেঞ্জেস এন্ড প্রোসপেক্টস ( Marketing in a Transition Economy: New Realities, Challenges and Prospects  )’-শীর্ষক কেস স্টাডিনির্ভর মার্কেটিং গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ ২৩ জুন ২০২৫ সোমবার আবদুল্লাহ ফারুক কনফারেন্স হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন, অধ্যাপক ড. নাসরিন আক্তার এবং অধ্যাপক ড. আবুরেজা মুহাম্মদ মুজারেবা যৌথভাবে এই গ্রন্থ রচনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল হক, ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাভেদ আখতার, ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস্ রহমান এবং ইউসিবিডি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট অধ্যাপক হিউ গিল (চৎড়ভ. ঐবি এরষষ) অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গ্রন্থ রচনার জন্য সংশ্লিষ্ট অধ্যাপকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই গ্রন্থ দেশের ব্যবসা প্রতিষ্ঠানের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকবৃন্দ এই গ্রন্থের মাধ্যমে অনেক উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ব্যবসা প্রতিষ্ঠানের ওপর ভিত্তি করে লেখা প্রথম পূর্ণাঙ্গ কেস স্টাডিনির্ভর বইটি প্রকাশ করেছে বিশ্ববিখ্যাত একাডেমিক প্রকাশনা প্রতিষ্ঠান স্প্রিংগার নেচার (পালগ্রাভ ম্যাকমিলান)। বাংলাদেশের স্থানীয় ও বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ভিত্তি করে ৩৯টি কেস স্টাডি নিয়ে লেখা হয়েছে বইটি। এতে বিপণনের তাত্ত্বিক ধারণা ও বাস্তব প্রয়োগের মধ্যে সংযোগ তৈরি, বিপণন কৌশল, ভোক্তা আচরণ, সাপ্লাই চেইন, ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ড ব্যবস্থাপনা ও মার্কেটিংয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।