শুক্রবার ৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
সিএমএসএমই খাতের ৫ হাজার কোটি টাকার তহবিল নভেম্বরের মধ্যে বিতরণের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশে সাশ্রয়ী জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে আগ্রহী তুরস্ক, এফএসআরইউ ও এলএনজি খাতে সহযোগিতার প্রস্তাব ক্যাশলেস স্বাস্থ্যসেবা প্রসারে ইসলামী ব্যাংক হাসপাতালে ‘বাংলা কিউআর’ পেমেন্ট চালু<gwmw style="display:none;"></gwmw> বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির সম্ভাবনা যাচাই করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড জ্বালানি সংকটে থমকে যাচ্ছে অর্থনীতির গতি, দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের ট্যাক্স হ্যাভেনের দিন শেষ, বিশ্বজুড়ে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের কৌশল বদলাচ্ছে: আইএমএফ আজকের ডিজিটালের ব্যবধান যেন আগামী দিনের এআই ডিভাইডে পরিণত না হয়: ইস্তাম্বুলে আইসিটি মন্ত্রী জাহাজশিল্পের বিশ্ববাজার ধরতে অনুমোদন সহজ করার উদ্যোগ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ঢাকায় এলপিজির তীব্র সংকট, সরকারের বেঁধে দেওয়া দাম উপেক্ষা করে দেদারসে বাড়তি আদায়

বাংলাদেশ ব্যাংকে ব্যাংক কর্মকর্তাদের জন্য “গ্রানুলার ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণ” কর্মশালার অনুষ্ঠিত

ঢাকা, ২৭ মে: তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের জন্য “গ্রানুলার ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণ” বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের আমানত বীমা বিভাগ ৩০টি তফসিলি ব্যাংকের ৬০ জন কর্মকর্তার জন্য এই কর্মশালার আয়োজন করেছে।

বাংলাদেশ ব্যাংকের আমানত বীমা বিভাগের পরিচালক মো. সেলিম উদ্দিন কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালার মূল অধিবেশন পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক নূর-ই-আসমা এনদিয়া এবং যুগ্ম পরিচালক তানিয়া সুলতানা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী পরিচালক মহুয়া শাহজাদী এবং সহকারী পরিচালক মো. আবুল বাসার।

সমাপনী অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক কাকলি জাহান আহমেদ, এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।