বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬
সর্বশেষ:
যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাত: মধ্যপ্রাচ্যজুড়ে মহাযুদ্ধের দামামা, বিশ্ব অর্থনীতিতে ধস জ্বালানি সংকটের শঙ্কা: আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানোর নির্দেশ সরকারের সাদিক আহমেদের পদত্যাগ: নীতি সুদহার কমানোর গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করল বাংলাদেশ ব্যাংক বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান; ৪,১৭০ জনের কর্মসংস্থান<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> ইরানে হামলায় এআই প্রযুক্তির ব্যবহার: যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ<gwmw style="display:none;"></gwmw> রপ্তানি সংকটের মুখে পোশাক শ্রমিকদের বেতন দিতে বিশেষ ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর রপ্তানি খাতে ২৫০০ কোটি টাকা ছাড়: সরকারকে বিজিএমইএ’র ধন্যবাদ ডিসেম্বরে শ্রেণিকৃত ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা

বিজিএমইএ নির্বাচনে দুই প্যানেলের মনোনয়নপত্র জমা

ঢাকা, ২৬ এপ্রিল: শনিবার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে উৎসব মুখর পরিবেশে ৩১ মে অনুষ্ঠিতব্য ২০২৫-২৫ বিজিএমইএ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচনে অংশগ্রহনকারী দুটি প্যানেল  ‘সম্মিলিত পরিষদ ও ফোরাম’ এর প্রার্থীরা। এছাড়াও ২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার বিজিএমইএ দপ্তরে ৬ জন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ মনোনয়নপত্র জমা দেয়া উপলক্ষ্যে বিজিএমইএ দপ্তরে আগত দুটি প্যানেলের লিডার ও প্রার্থীদেরকে বিজিএমইএ ভবনে স্বাগত জানান বিজিএমইএ প্রশাসক মোঃ আনোয়ার হোসেন ।

শুরুতে ফোরামের পক্ষে মনোনয়নপত্র জমা দেন প্যানেল লিডার ও রাইজিং ফ্যাশনস এর ব্যবস্থাপনা পরিচালক, মাহমুদ হাসান খান (বাবু)। এ সময় তার সঙ্গে ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী (পারভেজ), ফোরামের সভাপতি এম এ সালাম এবং প্রধান নির্বাচন সমন্বয়কারী ফয়সাল সামাদ সহ ফোরামের নেতারা।

এরপর সম্মিলিত পরিষদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন প্রধান নির্বাচন সমন্বয়কারী ও বিজিএমইএ এর সাবেক সভাপতি ফারুক হাসান। এ সময় তার সঙ্গে ছিলেন সম্মিলিত পরিষদের সভাপতি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান এবং প্যানেল লিডার ও চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আবুল কালাম সহ সম্মিলিত পরিষদের নেতারা।

মনোনয়নপত্র জমা শেষে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান, মোহাম্মদ ইকবাল তার সমাপনী বক্তব্যে প্রার্থীদের ধন্যবাদ জানান এবং আসন্ন নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার বিষয়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা আজই প্রকাশিত হচ্ছে।

উল্লেখ্য যে, দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে সবার সার্বিক সহযোগিতায় নির্বাচনের কাজ করছে নির্বাচনী বোর্ড।