বুধবার ২৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ:
আন্তব্যাংক বাজারে ডলারের দাম ১২২.৭৫ টাকায় স্থিতিশীল ৮৮ হাজার করদাতার রিটার্ন যাচাই–বাছাই করবে এনবিআর<gwmw style="display:none;"></gwmw> আমেরিকান বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়াতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর সম্মিলিত ইসলামি ব্যাংক থেকে বেরিয়ে স্বতন্ত্র হতে চায় এসআইবিএল; সাবেক পরিচালকদের আবেদন সিগারেটের প্যাকেটে কিউআর কোড, কর ফাঁকি ধরলে পুরস্কারের ঘোষণা এনবিআর চেয়ারম্যানের বিনিয়োগ সংস্কারে গতি আনতে ইউএনডিপি, বিডা ও আঙ্কটাডের প্রতিবেদন প্রকাশ ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার লোগো উন্মোচন; ২২ মে শুরু হচ্ছে চারদিনব্যাপী আসর নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে সিটি ব্যাংক ও ওয়াটার ডট ওআরজি-র যৌথ উদ্যোগ

গত সপ্তাহে ডিএসইর মূলধন ৬৭৪৯ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬.৯৯ লাখ কোটি টাকা

গত সপ্তাহে ডিএসইর মূলধন ৬৭৪৯ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬.৯৯ লাখ কোটি টাকা

ঢাকা, ৩১ আগস্ট- অনেক কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমলেও গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৭৪৯ কোটি টাকা মূলধন যোগ হয়েছে।

সর্বশেষ আর্থিক বিবরণী অনুযায়ী, সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬,৯২,৮৩১ কোটি টাকা, যা শেষ কার্যদিবস শেষে বেড়ে দাঁড়িয়েছে ৬,৯৯,৫৮১ কোটি টাকা। সপ্তাহের অর্থাৎ এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৬৭৪৯ কোটি টাকা।

সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৪ পয়েন্ট বেড়ে ৫৮০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যান্য সূচকের মধ্যে, ডিএসই শরিয়াহ সূচক 22 পয়েন্ট এবং ডিএসই-30 সূচক 34 পয়েন্ট বেড়ে যথাক্রমে 1241 পয়েন্ট এবং 2124 পয়েন্টে দাঁড়িয়েছে।

গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৯৩টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।