বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬
সর্বশেষ:
যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাত: মধ্যপ্রাচ্যজুড়ে মহাযুদ্ধের দামামা, বিশ্ব অর্থনীতিতে ধস জ্বালানি সংকটের শঙ্কা: আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানোর নির্দেশ সরকারের সাদিক আহমেদের পদত্যাগ: নীতি সুদহার কমানোর গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করল বাংলাদেশ ব্যাংক বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান; ৪,১৭০ জনের কর্মসংস্থান<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> ইরানে হামলায় এআই প্রযুক্তির ব্যবহার: যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ<gwmw style="display:none;"></gwmw> রপ্তানি সংকটের মুখে পোশাক শ্রমিকদের বেতন দিতে বিশেষ ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর রপ্তানি খাতে ২৫০০ কোটি টাকা ছাড়: সরকারকে বিজিএমইএ’র ধন্যবাদ ডিসেম্বরে শ্রেণিকৃত ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা

বিদেশে গিয়ে নিখোঁজ: এনবিআরের প্রথম সচিব তানজিনা রইস সাময়িক বরখাস্ত

ঢাকা, ১১ জুলাই: ছুটি নিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার পর আর কর্মস্থলে ফিরে না আসায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রইসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।এনবিআর সূত্রে জানা গেছে, তানজিনা রইসের বিরুদ্ধে ‘অসদাচরণ’ এবং ‘পলায়ন’-এর অভিযোগ আনা হয়েছে।

তিনি ছুটি নিয়ে বিদেশে যাওয়ার পর থেকেই নিরুদ্দেশ। তাকে একাধিকবার ই-মেইলের মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তিনি তার কোনো সন্তোষজনক জবাব দেননি।চেয়ারম্যানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) এবং ৩(গ) ধারা অনুযায়ী তানজিনা রইসের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধি ১২ অনুযায়ী, তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা অপরিহার্য ও যুক্তিযুক্ত মনে হওয়ায়, একই বিধিমালার ১২(১) ধারা মোতাবেক তানজিনা রইস (পরিচিতি নম্বর ৩০০১৫৮), প্রথম সচিবকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বিধিমালা অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।