মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ:
বিদেশি বিনিয়োগের মুনাফা ও মূলধন ফেরতে কড়াকড়ি শিথিল করল বাংলাদেশ ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> অনিয়ম রোধে ৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের কক্সবাজার সৈকতের সব অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঋণ নয় মালিকানানির্ভর শিল্পায়ন চায় সরকার: অর্থ উপদেষ্টা পাঁচ বছরে কার্ডে লেনদেন বেড়েছে ১৪৩ শতাংশ: বাংলাদেশ ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> প্রচলিত রীতি ভাঙল বাংলাদেশ ব্যাংক: ঈদে মিলবে না বিশেষ নতুন নোট<gwmw style="display:none;"></gwmw> দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি ও শ্রম সংস্কার নিয়ে বিজিএমইএ নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw>

দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি ও শ্রম সংস্কার নিয়ে বিজিএমইএ নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, মার্কিন বিনিয়োগ, জ্বালানি খাতের উন্নয়ন এবং শ্রম আইন সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে মার্কিন প্রতিনিধি দলে ছিলেন লেবার অ্যাটাশে লীনা খান, এগ্রি অ্যাটাশে এরিন কোভার্ট, কমার্শিয়াল অ্যাটাশে পল ফ্রস্ট, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অফিসার শ্রীনি সীতারাম এবং শ্রম বিষয়ক বিশেষজ্ঞ সাইফুজ্জামান মেহরাব।

আলোচনাকালে বিজিএমইএ নেতারা মার্কিন তুলা ব্যবহার করে উৎপাদিত পোশাকের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার মেকানিজম নিয়ে বিস্তারিত জানতে চান। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, এই উদ্যোগ দুই দেশের টেক্সটাইল খাতের পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

জবাবে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) অফিস এ বিষয়ে কাজ করছে। তিনি সাম্প্রতিক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিটিকে বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ হিসেবে অভিহিত করে আশা প্রকাশ করেন যে, এটি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়াতে এবং বাংলাদেশে মার্কিন তুলা রপ্তানিতে সহায়ক ভূমিকা রাখবে।

বৈঠকে বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান সাম্প্রতিক সময়ে ট্যারিফ বা শুল্ক হারের ঘন ঘন পরিবর্তনের ফলে ব্যবসায়িক অনিশ্চয়তার বিষয়টি তুলে ধরেন। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ব্যাখ্যা করেন যে, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায়ের পরিপ্রেক্ষিতে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। তবে তিনি দ্রুতই এই জটিলতা নিরসন করে স্থিতিশীলতা ফিরে আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

জ্বালানি খাতের বিষয়ে বিজিএমইএ সভাপতি বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্পের চাহিদা মেটাতে মার্কিন বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এলএনজি অবকাঠামোতে স্বল্পমেয়াদী বিনিয়োগ এবং দেশীয় গ্যাস উত্তোলনে মার্কিন প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব দেন। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে বলেন, বাংলাদেশ যদি দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল জ্বালানি নীতি গ্রহণ করে, তবে মার্কিন বিনিয়োগকারীরা এ খাতে এগিয়ে আসতে আগ্রহী হবে।

শ্রম আইন ও প্রস্তাবিত নতুন শ্রম অধ্যাদেশ নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন শ্রম সংস্কারকে দ্বিপাক্ষিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেন। বিজিএমইএ সভাপতি জানান, প্রস্তাবিত অধ্যাদেশের ১৪৫টি পয়েন্ট নিয়ে আলোচনা চলছে এবং স্বচ্ছতার স্বার্থে আরও স্পষ্টীকরণের প্রয়োজন রয়েছে।

এছাড়া বৈঠকে পোশাক খাতের উদ্যোক্তাদের জন্য ভিসা বন্ড শিথিল করা এবং দীর্ঘমেয়াদী ভিসা প্রদানের প্রস্তাব দেওয়া হয়। বিজিএমইএ পরিচালক শেখ মোহাম্মদ মোস্তাফিজ বাংলাদেশে ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) অধীনে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক ‘লিড’ সার্টিফাইড কারখানা গড়ে ওঠার বিষয়টি তুলে ধরে এই খাতের টেকসই উন্নয়নে যুক্তরাষ্ট্রের আরও বড় ভূমিকা প্রত্যাশা করেন।

বৈঠকের শেষে উভয় পক্ষই দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে পুনরায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।