বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬
সর্বশেষ:
যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাত: মধ্যপ্রাচ্যজুড়ে মহাযুদ্ধের দামামা, বিশ্ব অর্থনীতিতে ধস জ্বালানি সংকটের শঙ্কা: আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানোর নির্দেশ সরকারের সাদিক আহমেদের পদত্যাগ: নীতি সুদহার কমানোর গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করল বাংলাদেশ ব্যাংক বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান; ৪,১৭০ জনের কর্মসংস্থান<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> ইরানে হামলায় এআই প্রযুক্তির ব্যবহার: যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ<gwmw style="display:none;"></gwmw> রপ্তানি সংকটের মুখে পোশাক শ্রমিকদের বেতন দিতে বিশেষ ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর রপ্তানি খাতে ২৫০০ কোটি টাকা ছাড়: সরকারকে বিজিএমইএ’র ধন্যবাদ ডিসেম্বরে শ্রেণিকৃত ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা

ঢাবি আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় উত্তরাঞ্চলে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট  চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় উত্তরাঞ্চলের ফাইনালে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ৬ উইকেটে লোক প্রশাসন বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

আজ ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার কেন্দ্রীয় খেলার মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
লোক প্রশাসন বিভাগ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে। দলের পক্ষে জাকারিয়া সর্বোচ্চ ১৪৬ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান করে বিজয়ী হয়। ফাইনালে ম্যান অব দি ম্যাচ হন লোক প্রশাসন বিভাগের জাকারিয়া। লোক প্রশাসন বিভাগের জাকারিয়া এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সিফাত সাদিক খান যৌথভাবে ম্যান অব দি টুর্নামেন্ট নির্বাচিত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির সভাপতি মুহাম্মদ মাহবুব কায়সারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা সুলতানা, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, ডাকসু’র ভিপি সাদিক কায়েম, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য ইমরান হোসেন ও বেলাল হোসেন অপু উপস্থিত ছিলেন।