বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬
সর্বশেষ:
যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাত: মধ্যপ্রাচ্যজুড়ে মহাযুদ্ধের দামামা, বিশ্ব অর্থনীতিতে ধস জ্বালানি সংকটের শঙ্কা: আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানোর নির্দেশ সরকারের সাদিক আহমেদের পদত্যাগ: নীতি সুদহার কমানোর গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করল বাংলাদেশ ব্যাংক বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান; ৪,১৭০ জনের কর্মসংস্থান<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> ইরানে হামলায় এআই প্রযুক্তির ব্যবহার: যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ<gwmw style="display:none;"></gwmw> রপ্তানি সংকটের মুখে পোশাক শ্রমিকদের বেতন দিতে বিশেষ ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর রপ্তানি খাতে ২৫০০ কোটি টাকা ছাড়: সরকারকে বিজিএমইএ’র ধন্যবাদ ডিসেম্বরে শ্রেণিকৃত ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা

ডাকসুর উদ্যোগে উচ্চশিক্ষা ও গবেষণা প্রস্তাব প্রস্তুতির উপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণা প্রস্তাব প্রস্তুতির দিকনির্দেশনা দিতে আজ এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার বিষয়বস্তু ছিল “How to Find PhD Scholarships and Prepare a Research Proposal”।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। কর্মমশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড্রিমার্স একাডেমি অস্ট্রেলিয়ার সভাপতি ও সিইও এবং ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ অধ্যাপক ও চেয়ারম্যান ড. শফিকুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইলিয়াস উদ্দীন।

বক্তারা পিএইচডি স্কলারশিপ খুঁজে বের করার কৌশল, সফলভাবে গবেষণা প্রস্তাব (Research Proposal) তৈরির পদ্ধতি এবং উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় অন্যান্য প্রস্তুতি সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা শিক্ষার্থীদের গবেষণামুখী মনোভাব গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, “গবেষণা হচ্ছে জ্ঞানচর্চার প্রাণ আর একটি ভালো গবেষণা প্রস্তাবই উচ্চশিক্ষার প্রথম ধাপ।”

উল্লেখ্য, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী করে তোলা এবং তাদের সঠিক পথে পরিচালিত করার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ডাকসুর উদ্যোগে এ ধরনের শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।