বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬
সর্বশেষ:
যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাত: মধ্যপ্রাচ্যজুড়ে মহাযুদ্ধের দামামা, বিশ্ব অর্থনীতিতে ধস জ্বালানি সংকটের শঙ্কা: আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানোর নির্দেশ সরকারের সাদিক আহমেদের পদত্যাগ: নীতি সুদহার কমানোর গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করল বাংলাদেশ ব্যাংক বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান; ৪,১৭০ জনের কর্মসংস্থান<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> ইরানে হামলায় এআই প্রযুক্তির ব্যবহার: যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ<gwmw style="display:none;"></gwmw> রপ্তানি সংকটের মুখে পোশাক শ্রমিকদের বেতন দিতে বিশেষ ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর রপ্তানি খাতে ২৫০০ কোটি টাকা ছাড়: সরকারকে বিজিএমইএ’র ধন্যবাদ ডিসেম্বরে শ্রেণিকৃত ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা

চলতি বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৮% হতে পারে: আইএমএফ

ঢাকা: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি পঞ্জিকাবর্ষে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৩.৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে।

আইএমএফের সর্বশেষ ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, অক্টোবর ২০২৫’ প্রতিবেদনে এই পূর্বাভাস প্রকাশ করা হয়েছে, যা গত মঙ্গলবার রাতে প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি.-তে বিশ্বব্যাংক ও আইএমএফ-এর বার্ষিক যৌথ সভার দ্বিতীয় দিনে প্রতিবেদনটি প্রকাশ করা হলো।

চলতি বছরের জন্য দেওয়া ৩.৮ শতাংশ প্রবৃদ্ধির এই পূর্বাভাস আইএমএফের গত এপ্রিল মাসে প্রকাশিত পূর্বাভাসের তুলনায় অপরিবর্তিত রয়েছে।

প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির পূর্বাভাস

‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ অনুসারে, আইএমএফ আশা করছে যে এর পরবর্তী বছর অর্থাৎ ২০২৬ সালে বাংলাদেশের প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেয়ে ৪.৯ শতাংশে উন্নীত হবে।

এছাড়াও, এই আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি অনুমান করছে যে চলতি বছরে গড় সার্বিক মূল্যস্ফীতির হার ১০ শতাংশে পৌঁছাবে।