বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬
সর্বশেষ:
যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাত: মধ্যপ্রাচ্যজুড়ে মহাযুদ্ধের দামামা, বিশ্ব অর্থনীতিতে ধস জ্বালানি সংকটের শঙ্কা: আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানোর নির্দেশ সরকারের সাদিক আহমেদের পদত্যাগ: নীতি সুদহার কমানোর গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করল বাংলাদেশ ব্যাংক বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান; ৪,১৭০ জনের কর্মসংস্থান<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> ইরানে হামলায় এআই প্রযুক্তির ব্যবহার: যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ<gwmw style="display:none;"></gwmw> রপ্তানি সংকটের মুখে পোশাক শ্রমিকদের বেতন দিতে বিশেষ ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর রপ্তানি খাতে ২৫০০ কোটি টাকা ছাড়: সরকারকে বিজিএমইএ’র ধন্যবাদ ডিসেম্বরে শ্রেণিকৃত ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে জনগণের ব্যাপক সমর্থন: আইআরআই জরিপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ পরিচালিত এক জাতীয় জনমত জরিপে দেখা গেছে, বাংলাদেশের জনগণ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে ব্যাপকভাবে সমর্থন করছে।

জরিপের ফলাফলে দেখা যায়, অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশ বলেছেন, ড. ইউনূস ভালো কাজ করছেন। একইভাবে, উত্তরদাতাদের ৭০ শতাংশ মনে করেন, অন্তর্বর্তী সরকারের সামগ্রিক কর্মদক্ষতা ভালো

আইআরআই-এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র ডিরেক্টর জোহানা কাও বলেন, “ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশিরা অগ্রগতি দেখতে পাচ্ছেন—এটি স্পষ্ট। তাঁর এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা স্থিতিশীলতা, জবাবদিহিতা ও সংস্কারের প্রতি ব্যাপক আকাঙ্ক্ষা নির্দেশ করে।”

জরিপে আসন্ন জাতীয় নির্বাচনে মানুষের অংশগ্রহণের প্রবল আগ্রহ উঠে এসেছে।

  • ৬৬ শতাংশ মানুষ বলেছেন, “তাদের ভোট দেওয়ার সম্ভাবনা খুবই বেশি”
  • ২৩ শতাংশ বলেছেন, “তাদের ভোট দেওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে”

এছাড়া, ৮০ শতাংশ উত্তরদাতা মনে করেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে

জোহানা কাও আরও বলেন, “বাংলাদেশিদের এই উচ্ছ্বাস দেখায় যে চলমান সংস্কার পদক্ষেপ ধরে রাখা এবং নির্বাচনকে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আইআরআই নিয়মিতভাবে বাংলাদেশে জনমত গবেষণা পরিচালনা করে, যাতে নীতি, রাজনীতি ও শাসনব্যবস্থা নিয়ে নাগরিকদের দৃষ্টিভঙ্গি বোঝা যায়। আসন্ন নির্বাচন সামনে রেখে সংস্থাটি দায়িত্বশীল ও ইস্যুভিত্তিক রাজনৈতিক সম্পৃক্ততা জোরদারে কাজ করছে।

সংস্থাটি গত অক্টোবরে একটি প্রাক-নির্বাচনী মূল্যায়ন মিশন পরিচালনা করে এবং তাদের পর্যবেক্ষণ প্রকাশ করে। আইআরআই ফেব্রুয়ারি মাসের নির্বাচনের জন্য সীমিত পর্যবেক্ষণ মিশনও মোতায়েন করবে।