বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬
সর্বশেষ:
যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাত: মধ্যপ্রাচ্যজুড়ে মহাযুদ্ধের দামামা, বিশ্ব অর্থনীতিতে ধস জ্বালানি সংকটের শঙ্কা: আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানোর নির্দেশ সরকারের সাদিক আহমেদের পদত্যাগ: নীতি সুদহার কমানোর গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করল বাংলাদেশ ব্যাংক বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান; ৪,১৭০ জনের কর্মসংস্থান<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> ইরানে হামলায় এআই প্রযুক্তির ব্যবহার: যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ<gwmw style="display:none;"></gwmw> রপ্তানি সংকটের মুখে পোশাক শ্রমিকদের বেতন দিতে বিশেষ ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর রপ্তানি খাতে ২৫০০ কোটি টাকা ছাড়: সরকারকে বিজিএমইএ’র ধন্যবাদ ডিসেম্বরে শ্রেণিকৃত ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা

১,000 প্রশিক্ষণ প্রাপ্ত কেয়ারগিভার তৈরী করবে ইউসেপ ও মেটলাইফ ফাউন্ডেশন

ঢাকা, ১ মার্চ:- বাংলাদেশে এক হাজার কেয়ারগিভার-এর জন্য প্রশিক্ষণ ও সনদ দিতে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে ইউসেপ বাংলদেশ ও মেটলাইফ ফাউন্ডেশন। 

দেশের তরুণ জনগোষ্ঠী সহ সুবিধাবঞ্চিত ও শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে এমন ব্যক্তি ও নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দেশে ও আন্তর্জাতিক বাজারে কেয়ারগিভার হিসেবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে ‘আপনজন’ নামের এই উদ্যোগ।

বার্ধক্য, অসুস্থতা, আঘাত বা কোন প্রতিবন্ধকতার শিকার ব্যক্তিকে স্বল্প ও দীর্ঘমেয়াদে সহযোগিতা করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কেয়ারগিভাররা। বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু ৭৩ বছর অতিক্রম করেছে যার ফলে বৃদ্ধ বা অসুস্থ জনগোষ্ঠীর যত্ন ও পরিচর্চার জন্য দক্ষ কেয়ারগিভারদের  বিপুল চাহিদা তৈরি হচ্ছে।

‘আপনজন’ উদ্যোগের মাধ্যমে কেয়ারগিভাররা বাংলাদেশ সরকারের আওতাধীন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি (এনএসডিএ) কর্তৃক ইস্যুকৃত পেশাদার সনদ অর্জন করবেন। স্থানীয় ও আন্তর্জাতিকভাবে এই সনদের স্বীকৃতি রয়েছে, ফলে এখন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কেয়ারগিভাররা হাসপাতাল, প্রতিষ্ঠান ও ব্যক্তিগত পরিচর্যাকারী হিসেবে কাজ করতে পারবেন। পাশাপাশি, কেয়ারগিভাররা বৈশ্বিক চাহিদা পূরণের মাধ্যমে দেশে প্রবাসী আয় আনার ব্যাপক সুযোগ তৈরী করতে পারবেন।

এ বিষয়ে ইউসেপ বোর্ড অব গভর্নরসের তৎকালীন চেয়ারপার্সন ড: মোহাম্মদ আলাউদ্দিন  বলন, “ইউসেপ সবসময় সুবিধাবঞ্চিত মানুষের সক্ষমতা বাড়াতে কাজ করে যাচ্ছে। বয়স্ক জনসংখ্যা ও স্বাস্থ্যসেবার প্রয়োজন বৃদ্ধির চাহিদা মেটাতে কেয়ারগিভার খাতটির পরিধি বাড়াতে হলে আমাদের দক্ষ জনশক্তির চাহিদা পূরণের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে।”

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “কার্যকরভাবে বাংলাদেশের সামাজিক উন্নয়নে অবদান  রাখতে পারে এমন উদ্যোগ নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মানুষের সেবায় এবং জরুরি প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কেয়ারগিভাররা। মেটলাইফ ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশে দক্ষ কেয়ারগিভার তৈরির জন্য এটি একটি সম্ভাবনাময় উদ্যোগ।”