বুধবার ৪ মার্চ, ২০২৬
সর্বশেষ:
ইরানে হামলায় এআই প্রযুক্তির ব্যবহার: যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ<gwmw style="display:none;"></gwmw> রপ্তানি সংকটের মুখে পোশাক শ্রমিকদের বেতন দিতে বিশেষ ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর রপ্তানি খাতে ২৫০০ কোটি টাকা ছাড়: সরকারকে বিজিএমইএ’র ধন্যবাদ ডিসেম্বরে শ্রেণিকৃত ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা মার্কিন পেন্টাগনের দুশ্চিন্তার মূল কারণগুলো<gwmw style="display: none; background-color: transparent;"></gwmw> বিশ্লেষণ: ইরানে দীর্ঘমেয়াদী হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, কিন্তু ফুরিয়ে আসছে কি গোলাবারুদের মজুদ? জুলাই-ফেব্রুয়ারি মেয়াদে রপ্তানি আয় ৩১.৯১ বিলিয়ন ডলার; কমেছে ৩.৯৭ শতাংশ সোনালী ব্যাংক, আইডিআরএ এবং সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানদের পদত্যাগ

সেনা কল্যাণ ভবনে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংকের’ কার্যালয় অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

ঢাকা: সরকার-মালিকানাধীন শরিয়াহভিত্তিক প্রস্তাবিত নতুন ব্যাংক ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক পিএলসি’-এর জন্য অফিস স্থান বরাদ্দ ও অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। নতুন ব্যাংকটির কার্যক্রমকে এগিয়ে নিতেই ‘সেনা কল্যাণ ভবন’-এ এই কার্যালয় বরাদ্দ দেওয়া হয়েছে।

পাঁচটি দুর্বল ব্যাংকের একীভূতকরণের মাধ্যমে গঠিত হতে যাওয়া এই প্রস্তাবিত ব্যাংকের কার্যক্রম অফিস বরাদ্দের মধ্য দিয়ে আরও একধাপ অগ্রগতি লাভ করল।

বাংলাদেশ ব্যাংকের কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) একটি অফিস আদেশের মাধ্যমে স্থান বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছে।

আদেশ অনুযায়ী, সেনা কল্যাণ ভবনের ১৭তম তলার স্যুট নং-১৭০৭-এ মোট ২,৩০৬ বর্গফুট জায়গা নতুন প্রতিষ্ঠানটির নিবন্ধিত কার্যালয় হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে।

সূত্র জানায়, পাঁচটি দুর্বল শরিয়াহভিত্তিক ব্যাংকের একীভূতকরণের মাধ্যমে গঠিত হতে যাওয়া নতুন এই ব্যাংকটির জন্য কেন্দ্রীয় ব্যাংকের রেজোলিউশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে জমা দেওয়া প্রস্তাবের ভিত্তিতে গভর্নর এই বরাদ্দ অনুমোদন করেন।