মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ:
বিদেশি বিনিয়োগের মুনাফা ও মূলধন ফেরতে কড়াকড়ি শিথিল করল বাংলাদেশ ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> অনিয়ম রোধে ৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের কক্সবাজার সৈকতের সব অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঋণ নয় মালিকানানির্ভর শিল্পায়ন চায় সরকার: অর্থ উপদেষ্টা পাঁচ বছরে কার্ডে লেনদেন বেড়েছে ১৪৩ শতাংশ: বাংলাদেশ ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> প্রচলিত রীতি ভাঙল বাংলাদেশ ব্যাংক: ঈদে মিলবে না বিশেষ নতুন নোট<gwmw style="display:none;"></gwmw> দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি ও শ্রম সংস্কার নিয়ে বিজিএমইএ নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw>

মতিঝিল ও গুলশানে দেশের মোট ব্যাংক আমানতের ২০ শতাংশ, ভাসানটেকে সর্বনিম্ন

ঢাকা: দেশের বাণিজ্যিক কেন্দ্র মতিঝিল ও অভিজাত গুলশান এলাকা ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ কেন্দ্রীভূত করে রেখেছে। এই দুটি থানা এলাকায় দেশের মোট ব্যাংক আমানতের প্রায় ২০ শতাংশ গচ্ছিত রয়েছে, যার সম্মিলিত পরিমাণ ৩,৯৬,৭২৪.৭৩ কোটি টাকা

ঢাকা মহানগরীর ৫৭টি থানার সর্বশেষ ব্যাংক আমানত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মতিঝিল ও গুলশান এই দুই অঞ্চলে সম্পদের সর্বোচ্চ কেন্দ্রীভবন ঘটেছে।

বিপরীতে, অভিজাত গুলশান থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত ভাষানটেক থানা এলাকায় রয়েছে শহরের সর্বনিম্ন ব্যাংক আমানত, যা দেশের মোট আমানতের মাত্র ০.০১ শতাংশ

ভাষানটেকের চিত্র

২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত পর্যালোচনা করা তথ্যানুযায়ী, ভাষানটেক এলাকায় ৫,৭২৫টি অ্যাকাউন্টের বিপরীতে আমানতের পরিমাণ ছিল ২৪৯.৪৬ কোটি টাকা

এক বছর আগে, ২০২৪ সালের ৩০ জুন, ৫,৬৫৪টি অ্যাকাউন্টে মোট আমানত ছিল ২৪৪.৬২ কোটি টাকা। এই তথ্য থেকে বোঝা যায় যে, এক বছরের ব্যবধানে রাজধানীর এই অপেক্ষাকৃত স্বল্প আয়ের এলাকায় অ্যাকাউন্টের সংখ্যা মাত্র ৫১টি এবং আমানতের পরিমাণ মাত্র ৫.০৪ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

স্থানীয়রা জানান, ভাষানটেক এলাকাটি তুলনামূলকভাবে নতুন এবং এখানে বড় ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান নেই। আমানতের প্রধান উৎস হলো ব্যক্তিগত সঞ্চয় এবং ছোট ব্যবসা প্রতিষ্ঠান। এলাকাটিতে নিম্ন আয়ের ও কর্মজীবী মানুষের সংখ্যা বেশি হওয়ায় ব্যাংক অ্যাকাউন্ট ও আমানতের পরিমাণ ন্যূনতম।

মতিঝিল ও গুলশানের আধিপত্য

গুলশান, যা বর্তমানে অনেক ব্যাংকের প্রধান কার্যালয়ের নতুন কেন্দ্র, সেখানে দেশের মোট আমানতের ৯.৭ শতাংশ রয়েছে।

মতিঝিল, যা ঐতিহ্যগতভাবে ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র, এখনো তার প্রাধান্য বজায় রেখেছে। এই এলাকায় দেশের মোট আমানতের ১০.২ শতাংশ গচ্ছিত রয়েছে। যদিও বহু ব্যাংক তাদের প্রধান কার্যালয় গুলশানে সরিয়ে নিয়েছে, পুরাতন বাণিজ্যিক অ্যাকাউন্টগুলো এখনো মতিঝিলে সক্রিয় থাকায় আমানতের পরিমাণ বেশি রয়েছে।