শুক্রবার ২০ মার্চ, ২০২৬
সর্বশেষ:
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জরুরি ব্যবস্থার তাগিদ বিশেষজ্ঞদের; বিশ্ববাজারে তেলের দাম ১১২ ডলার ইরান যুদ্ধের জন্য পেন্টাগনের ২০০ বিলিয়ন ডলারের জরুরি তহবিল তলব ডেপুটি গভর্নর নিয়োগের খবর ভিত্তিহীন ও অসত্য: বাংলাদেশ ব্যাংক সাত দিনের ঈদের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার; খুলবে ২৪ মার্চ সরকারি নির্দেশনা সত্ত্বেও অর্ধেক কারখানায় মেলেনি ঈদ বোনাস কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দলের হয়ে কাজ করবে না ইসলামী ব্যাংক রপ্তানি বাড়াতে শিপিং ডকুমেন্ট পাঠানোর নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য অস্বাভাবিক, সাধারণ মানুষের নাভিশ্বাস: ক্যাব

বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আগামী দুই বছরের জন্য নতুন কমিটি পেল

ঢাকা, ৪ মার্চ (ইউএনবি)- বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) ২০২৫-২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে মাইনুল ইসলামকে সভাপতি, মো. মামুনুর রশিদকে সিনিয়র সহ-সভাপতি এবং ইরফান উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে।

সোমবার (৩ মার্চ) নির্বাচন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিন ১২ সদস্যের নবনির্বাচিত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের সদস্য মোরশেদ আলম এবং ইমরান আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম সুমন, সহ-সভাপতি রুসলান নাসির, আয়েশা সানা আসিফ তাবানি, রশিদ মাইমুনুল ইসলাম এবং আসিফ ইকবাল মাহমুদ।

এছাড়াও, ফারিয়ান ইউসুফ, সিফাত-ই-আরমান, হামজা সাকিফ তাবানি এবং মো. আশরাফুজ্জামানকে পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়েছে।