মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ:
বিদেশি বিনিয়োগের মুনাফা ও মূলধন ফেরতে কড়াকড়ি শিথিল করল বাংলাদেশ ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> অনিয়ম রোধে ৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের কক্সবাজার সৈকতের সব অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঋণ নয় মালিকানানির্ভর শিল্পায়ন চায় সরকার: অর্থ উপদেষ্টা পাঁচ বছরে কার্ডে লেনদেন বেড়েছে ১৪৩ শতাংশ: বাংলাদেশ ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> প্রচলিত রীতি ভাঙল বাংলাদেশ ব্যাংক: ঈদে মিলবে না বিশেষ নতুন নোট<gwmw style="display:none;"></gwmw> দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি ও শ্রম সংস্কার নিয়ে বিজিএমইএ নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw>

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এফবিসিসিআই‘র ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুরের সঙ্গে বৈঠক করেছে এফবিসিসিআই’র ব্যবসায়ী প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ী প্রতিনিধি দলে ছিলেন এফবিসিসিআই’র মহাসচিব মোঃ আলমগীর, এফবিসিসিআই‘র সাবেক সহ-সভাপতি জনাব আবুল কাশেম হায়দার ও নিজাম উদ্দিন রাজেশ, বিজিএমইএ’র সাবেক সভাপতি এস এম ফজলুল হক, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, এফবিসিসিআই’র সাবেক পরিচালক আব্দুল হক, গিয়াস উদ্দিন চৌধুরী (খোকন), আব্দুল ওয়াহেদ, আনোয়ার হোসেন, মোহাম্মদ জালাল উদ্দিন, বাংলাদেশ সিএনজি মেশিনারিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জাকির হোসেন (নয়ন), বাংলাদেশ সুপার মার্কেটস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।

বাংলাদেশে ২০২৬ সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তোরণ হতে যাচ্ছে। এতে আমাদের ব্যবসা-বাণিজ্যকে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। নতুন চ্যালেঞ্জ মোকাবেলা সহ জুলাই গণ-অভ্যূত্থানে ক্ষতিগ্রস্ত ব্যবসা-বাণিজ্য পুনরুদ্ধার, অর্থনৈতিক কার্যক্রম সুদৃঢ় এবং বেগবান করতে বেসরকারি খাতের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে বেশকিছু প্রস্তাবনা/সুপারিশ তুলে ধরেন ব্যবসায়ী প্রতিনিধি দল।

সুপারিশসমূহের মধ্যে রয়েছে- ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থার পুনর্গঠনের লক্ষ্যে গঠিত নীতি সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির কার্যকাল বর্ধিতকরণ; রপ্তানিমূখী শিল্পের ব্যাংকিং সমস্যা তড়িৎ সমাধানের জন্য বাংলাদেশ ব্যাংকে ’পয়েন্ট অব কন্টাক্ট’ স্থাপন; সুদের হার কমিয়ে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা; রপ্তানি উন্নয়ন ফান্ডের আকার বাড়ানো ও সুদের হার কমিয়ে আনা; এসএমই –এর জন্য বন্ড লাইসেন্স ছাড়া ব্যাক টু ব্যাক এলসি খোলার সুবিধা প্রদান প্রভৃতি।বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর এবং উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।