শুক্রবার ১৩ মার্চ, ২০২৬
সর্বশেষ:
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ল ডলারের দাম, আমদানিতে ১২৩ টাকা ঈদে ডিজিটাল লেনদেন নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের<gwmw style="display:none;"></gwmw> দেশের মানুষ দূর্নীতি ও চাঁদাবাজি মুক্ত সূশাসন দেখতে চায়: মুফতি আমির হামযা বিদেশি বিনিয়োগের মুনাফা ও মূলধন ফেরতে কড়াকড়ি শিথিল করল বাংলাদেশ ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> অনিয়ম রোধে ৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের কক্সবাজার সৈকতের সব অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঋণ নয় মালিকানানির্ভর শিল্পায়ন চায় সরকার: অর্থ উপদেষ্টা

নির্বাচন না হওয়া পর্যন্ত ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোরতা আরোপ করলো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশের ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে কঠোরতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্বাচনকে কেন্দ্র করে ব্যাংকিং কার্যক্রমে কোনো ধরনের শূন্যতা বা প্রশাসনিক বিঘ্ন এড়াতেই কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।সার্কুলারে স্পষ্টভাবে বলা হয়েছে যে, অতি জরুরি এবং একান্ত অপরিহার্য কারণ ছাড়া ব্যাংক-কম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ ভ্রমণ করতে পারবেন না।

কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনায় উল্লেখ করেছে, নির্বাচনকালীন সময়ে ব্যাংকিং খাতকে স্থিতিশীল ও নির্বিঘ্ন রাখার স্বার্থেই এই ‘সীমিত ভ্রমণনীতি’ কার্যকর করা হয়েছে। নির্বাচন সামনে রেখে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে শূন্যতা তৈরি হলে তা ব্যাংক পরিচালনায় বিঘ্ন সৃষ্টি করতে পারে—এই বিবেচনায় প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত জারি করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।