মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ:
বিদেশি বিনিয়োগের মুনাফা ও মূলধন ফেরতে কড়াকড়ি শিথিল করল বাংলাদেশ ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> অনিয়ম রোধে ৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের কক্সবাজার সৈকতের সব অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঋণ নয় মালিকানানির্ভর শিল্পায়ন চায় সরকার: অর্থ উপদেষ্টা পাঁচ বছরে কার্ডে লেনদেন বেড়েছে ১৪৩ শতাংশ: বাংলাদেশ ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> প্রচলিত রীতি ভাঙল বাংলাদেশ ব্যাংক: ঈদে মিলবে না বিশেষ নতুন নোট<gwmw style="display:none;"></gwmw> দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি ও শ্রম সংস্কার নিয়ে বিজিএমইএ নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw>

তুরস্কের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়েরকেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ করা হচ্ছে

তুরস্কের সর্ববৃহৎ বেসরকারী সাহায্য সংস্থা IDDEF -এর আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ করা হবে। এই মসজিদ কমপ্লেক্সে শিক্ষা ও গবেষণার সুযোগসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।

আজ ২৯ আগস্ট শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করে IDDEF -এর আন্তর্জাতিক সমন্বয়ক মি. সালাইউদ্দিন সিল্যান ( Salahuddin Ceylan) বিশ্ববিদ্যালয়ের মসজিদ কমপ্লেক্স নির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্স পুনর্নির্মাণের লক্ষ্যে বর্তমানে ডিজিটাল সার্ভে ও চূড়ান্ত নকশা প্রণয়নের কাজ চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং IDDEF কর্তৃপক্ষের মধ্যে এবিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর শিগগিরই নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ আমাদের দীর্ঘদিনের চাহিদা। শিগগিরই এই অত্যাধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণের মধ্য দিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই নির্মাণ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় তিনি তুরস্কের IDDEF কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সংস্কারে সহযোগিতা করায় তিনি তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্স-এর সম্ভাব্য নকশা ও সুযোগ-সুবিধা সম্পর্কে বৈঠকে অবহিত করেন।এসময় একাউন্টিং বিভাগের অধ্যাপক মো. নাজিম উদ্দিন ভূঁঞা, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, রসায়ন বিভাগের অধ্যাপক ড. কাওসারী আখতার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. আব্দুল্লাহ আল মাহমুদ, আল মারকাজুল ইসলামীর চেয়ারম্যান হাফেজ মাওলানা হামজা শহিদুল ইসলাম, পিকেএসএফ-এর ডিএমডি মো. হাসান খালেদসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের প্রধানগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)-এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক অনুযায়ী, টিকা’র আর্থিক সহযোগিতায় ইতোমধ্যেই শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের সংস্কার কাজ শুরু হয়েছে। রোগ নির্ণয় ও উন্নত থেরাপিউটিক পরিষেবার জন্য টিকা এই মেডিকেল সেন্টারে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করবে।

বৈজ্ঞানিক গবেষণার উৎকর্ষ সাধন এবং গবেষণা সক্ষমতা বৃদ্ধির জন্য তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষণাগারে একটি অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ (এএফএম) স্থাপন করবে। এছাড়া, জরুরি চিকিৎসাসেবা প্রদান এবং রোগী পরিবহনের জন্য বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে টিকা একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স সরবরাহ করবে।