বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬
সর্বশেষ:
যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাত: মধ্যপ্রাচ্যজুড়ে মহাযুদ্ধের দামামা, বিশ্ব অর্থনীতিতে ধস জ্বালানি সংকটের শঙ্কা: আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানোর নির্দেশ সরকারের সাদিক আহমেদের পদত্যাগ: নীতি সুদহার কমানোর গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করল বাংলাদেশ ব্যাংক বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান; ৪,১৭০ জনের কর্মসংস্থান<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> ইরানে হামলায় এআই প্রযুক্তির ব্যবহার: যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ<gwmw style="display:none;"></gwmw> রপ্তানি সংকটের মুখে পোশাক শ্রমিকদের বেতন দিতে বিশেষ ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর রপ্তানি খাতে ২৫০০ কোটি টাকা ছাড়: সরকারকে বিজিএমইএ’র ধন্যবাদ ডিসেম্বরে শ্রেণিকৃত ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা

ঢাবি উপাচার্যের সঙ্গে পাওয়ার-চায়নার প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে আজ ১৬ এপ্রিল ২০২৫ বুধবার পাওয়ার-চায়না রিসোর্সেস লিমিটেডের প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে। প্রতিনিধি দলের সদস্যরা হলেন- পাওয়ার-চায়না রিসোর্সেস লিমিটেডের নির্বাহী সহ সভাপতি সান সুহুয়া, বরিশাল ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেডের সিইও চেন সুজিয়ান, পাওয়ার-চায়নার প্রজেক্ট সাপোর্ট বিভাগের জিএম লিও জেনজিয়ান, ডেপুটি জিএম জু ইয়ান, ম্যানেজার ওয়াং রুই এবং বিনিয়োগ পরামর্শক অ্যাড. হুমায়ুন কবির।    

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আলাপকালে পাওয়ার-চায়না রিসোর্সেস লিমিটেড কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করে।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমাদের সম্পদ সীমিত। যার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের পর্যাপ্ত সুযোগ সুবিধা আমরা দিতে পারিনা। এখানে বিশেষ করে ছাত্র-ছাত্রীদের আবাসিক হল, মেডিকেল সেন্টার, গবেষণার জন্য আধুনিক যন্ত্রপাতির সংকট রয়েছে। আমরা সীমিত সম্পদের যথাসাধ্য সদ্ব্যবহারের চেষ্টা করছি। এসময় উপাচার্য পাওয়ার-চায়না রিসোর্সেস লিমিটেডের বিনিয়োগ করার আগ্রহকে স্বাগত জানান।