শনিবার ১৪ মার্চ, ২০২৬
সর্বশেষ:
মধ্যপ্রাচ্য সংকটে ঝুঁকিতে ১৩.৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স; ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্য সংকটে বাড়ল ডলারের দাম, আমদানিতে ১২৩ টাকা ঈদে ডিজিটাল লেনদেন নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের<gwmw style="display:none;"></gwmw> দেশের মানুষ দূর্নীতি ও চাঁদাবাজি মুক্ত সূশাসন দেখতে চায়: মুফতি আমির হামযা বিদেশি বিনিয়োগের মুনাফা ও মূলধন ফেরতে কড়াকড়ি শিথিল করল বাংলাদেশ ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> অনিয়ম রোধে ৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের কক্সবাজার সৈকতের সব অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাবি উপাচার্যের সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিইএ‘র পরিচালকের সাক্ষাৎ

ঢাকা এপ্রিল ২৮: অস্ট্রেলিয়ান নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (আইডিইএ) এর দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক লিনা রিকিলা তামাং (Leena Rikkila Tamang) আজ ২৮ এপ্রিল ২০২৫ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূূমিকার কথা তুলে ধরেন আইডিইএ‘র দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক লিনা রিকিলা তামাং। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আইডিইএ একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে চায় বলে জানান লিনা। এর মাধ্যমে শিক্ষার্থীরা গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবে বলে মত দেন তিনি।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ও ডেমোক্রেসি ল্যাব সম্পর্কে আইডিইএ‘র পরিচালককে অবহিত করেন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এমওইউ করার আগ্রহকে উপাচার্য স্বাগত জানান।