শনিবার ১৪ মার্চ, ২০২৬
সর্বশেষ:
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ল ডলারের দাম, আমদানিতে ১২৩ টাকা ঈদে ডিজিটাল লেনদেন নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের<gwmw style="display:none;"></gwmw> দেশের মানুষ দূর্নীতি ও চাঁদাবাজি মুক্ত সূশাসন দেখতে চায়: মুফতি আমির হামযা বিদেশি বিনিয়োগের মুনাফা ও মূলধন ফেরতে কড়াকড়ি শিথিল করল বাংলাদেশ ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> অনিয়ম রোধে ৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের কক্সবাজার সৈকতের সব অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঋণ নয় মালিকানানির্ভর শিল্পায়ন চায় সরকার: অর্থ উপদেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখতে চায় ‘টিকা’

ঢাকা, এপ্রিল ২২: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে চায় তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থা  (Turkish Cooperation and Coordination Agency-TIKA) । আজ মঙ্গলবার বিকালে টিকার নতুন পরিচালক মোহাম্মদ আলী আরমাআন  (Muhammed Ali Armagan) ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা.  আব্দুল্লাহ আল মাহমুদ, শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. এ এম সাজ্জাদ হোসেন এবং টিকা‘র বাংলাদেশ প্রতিনিধি মঞ্জুর হোসেন।

সাক্ষাৎকালে টিকার প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের প্রয়োজনীয় সংস্কার ও প্যাথলজি বিভাগের উন্নয়নে সহযোগিতা প্রদানের জন্য আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে টিকা ভূমিকা রাখতে চায় বলে জানান পরিচালক মোহাম্মদ আলী আরমাআন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক্ষেত্রে তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেয়। শিগগিরই দুই পক্ষের মধ্যে এবিষয়ে একটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা যাচ্ছে