শুক্রবার ১৩ মার্চ, ২০২৬
সর্বশেষ:
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ল ডলারের দাম, আমদানিতে ১২৩ টাকা ঈদে ডিজিটাল লেনদেন নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের<gwmw style="display:none;"></gwmw> দেশের মানুষ দূর্নীতি ও চাঁদাবাজি মুক্ত সূশাসন দেখতে চায়: মুফতি আমির হামযা বিদেশি বিনিয়োগের মুনাফা ও মূলধন ফেরতে কড়াকড়ি শিথিল করল বাংলাদেশ ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> অনিয়ম রোধে ৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের কক্সবাজার সৈকতের সব অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঋণ নয় মালিকানানির্ভর শিল্পায়ন চায় সরকার: অর্থ উপদেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা নববর্ষ উদ্যাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চীনা নববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্যোগে আজ ২৬ জানুয়ারি ২০২৬ সোমবার কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় এক মনোজ্ঞ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। ‘Voice Across Mountains and Seas, Bonds Between China and Bangladesh’ প্রতিপাদ্য নিয়ে এবছর দিবসটি উদযাপিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল, কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুই (Dr. Yang Hui) এবং শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চীনা নববর্ষ উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। চীনের সঙ্গে আমাদের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক অনেক পুরনো। চীন সরকার এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের কার্যক্রম চলমান রয়েছে। চীনের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য প্রায় ২৪৪ কোটি টাকা ব্যয়ে একটি  আধুনিক হল নির্মাণের কাজ খুব শিগগিরই শুরু হবে। হল নির্মাণে সহযোগিতার জন্য তিনি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ও চীন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দু’দেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।