শনিবার ১৪ মার্চ, ২০২৬
সর্বশেষ:
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ল ডলারের দাম, আমদানিতে ১২৩ টাকা ঈদে ডিজিটাল লেনদেন নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের<gwmw style="display:none;"></gwmw> দেশের মানুষ দূর্নীতি ও চাঁদাবাজি মুক্ত সূশাসন দেখতে চায়: মুফতি আমির হামযা বিদেশি বিনিয়োগের মুনাফা ও মূলধন ফেরতে কড়াকড়ি শিথিল করল বাংলাদেশ ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> অনিয়ম রোধে ৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের কক্সবাজার সৈকতের সব অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঋণ নয় মালিকানানির্ভর শিল্পায়ন চায় সরকার: অর্থ উপদেষ্টা

জানাজার আগে মায়ের জন্য ক্ষমা ও দোয়া চাইলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার আগে উপস্থিত মুসল্লিসহ দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া ও ক্ষমা চেয়েছেন তার বড় ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত জানাজা নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আবেগঘন এই আবেদন জানান।

তারেক রহমান বলেন, “আমার মা মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় যদি আপনাদের কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি ব্যক্তিগতভাবে সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে ওনার কোনো আচরণে বা কথায় কেউ যদি কোনোভাবে আঘাত পেয়ে থাকেন, তবে আজ ওনার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। আপনারা ওনাকে মাফ করে দেবেন এবং দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।”

রাজধানীর মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবন এলাকা এবং এর আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এ সময় লাখো মানুষের ঢল নামে। জানাজার ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। জানাজা শেষে তাঁকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার কথা রয়েছে।