শনিবার ২৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
বিদেশে বাংলাদেশিদের কার্ডে খরচ ইনবাউন্ড লেনদেনের চেয়ে প্রায় চারগুণ বেশি: বাংলাদেশ ব্যাংক বৈশ্বিক ও জ্বালানি সংকটের মুখেও উৎপাদনশীলতা ধরে রাখতে লড়াই করে যাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক খাত স্পেনের বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬-এ বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন, এটি অনন্য নজির: প্রতিমন্ত্রী অমিত<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> মধ্যপ্রাচ্য সংকটে ৮ মাসে জ্বালানিতে অতিরিক্ত খরচ ৪১২ কোটি ডলার: উপদেষ্টা তিতুমীর সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার নতুন প্রজন্মকে গড়ে তুলতে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ চর্চা জরুরি: শিক্ষামন্ত্রী পুঁজিবাজারে তরুণদের অংশগ্রহণ ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এআই প্রযুক্তির ব্যবহার অপরিহার্য: বিএসইসি কমিশনার মধ্য অক্টোবরে রেমিট্যান্স প্রবাহে ১৩.৩ শতাংশ প্রবৃদ্ধি, অর্জন ১.৭৪ বিলিয়ন ডলার

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত: আমানতকারীদের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা |

ব্যাংকিং খাত স্থিতিশীল করা এবং লক্ষ লক্ষ আমানতকারীর সঞ্চয় সুরক্ষার লক্ষ্য নিয়ে নবগঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-এর পরিচালনা পর্ষদের প্রথম সভা আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

সভায় বোর্ড সদস্য হিসেবে সরকারের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। এছাড়াও অর্থ মন্ত্রণালয়ের দুই যুগ্ম সচিব মোহাম্মদ রাশিদুল আমিন ও শেখ ফরিদ উপস্থিত ছিলেন।

পর্ষদ সদস্যদের পাশাপাশি বিশেষ আমন্ত্রণে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ। এছাড়া বর্তমানে ব্যাংক রেজল্যুশন ফ্রেমওয়ার্কের অধীনে থাকা পাঁচটি ব্যাংকের প্রশাসকরাও সভায় অংশ নেন।

সভার শুরুতেই পর্ষদকে ব্যাংক রেজল্যুশন ফ্রেমওয়ার্কের আওতায় ইতোমধ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হয়। সভায় ব্যাংকের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার বিষয়ে সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

গভর্নর ড. আহসান এইচ মনসুর পরিচালনা পর্ষদকে অত্যন্ত গুরুত্ব ও দ্রুততার সাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “ব্যাংক পুনর্গঠন বা রেজল্যুশন প্রক্রিয়াটি দ্রুত এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে আমানতকারীদের স্বার্থ রক্ষা করাই হবে আমাদের একমাত্র ও সর্বোচ্চ অগ্রাধিকার।”

গভর্নরের এই নির্দেশনার সাথে পূর্ণ একমত পোষণ করে পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে অঙ্গীকার করেন যে, একীভূত হওয়া প্রতিষ্ঠানগুলো পরিচালনার ক্ষেত্রে তারা আমানতকারীদের তহবিলের নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের রেজল্যুশন বিভাগের অধীনে পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের সমস্যা সমাধান ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য একটি বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ প্রতিষ্ঠা করা হয়েছে।

আরও পড়ুন