বুধবার ২৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ:
সম্মিলিত ইসলামি ব্যাংক থেকে বেরিয়ে স্বতন্ত্র হতে চায় এসআইবিএল; সাবেক পরিচালকদের আবেদন সিগারেটের প্যাকেটে কিউআর কোড, কর ফাঁকি ধরলে পুরস্কারের ঘোষণা এনবিআর চেয়ারম্যানের বিনিয়োগ সংস্কারে গতি আনতে ইউএনডিপি, বিডা ও আঙ্কটাডের প্রতিবেদন প্রকাশ ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার লোগো উন্মোচন; ২২ মে শুরু হচ্ছে চারদিনব্যাপী আসর নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে সিটি ব্যাংক ও ওয়াটার ডট ওআরজি-র যৌথ উদ্যোগ ব্যাংক একীভূতকরণে অস্পষ্টতা: আমানতকারীদের মধ্যে অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ চান প্রশাসকরা<gwmw style="display:none;"></gwmw> তামাকপণ্যের কর বাড়িয়ে অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের ওপর গুরুত্বারোপ পরিকল্পনা প্রতিমন্ত্রীর দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী<gwmw style="display:none;"></gwmw>

অর্থনৈতিক সংস্কারের পর পুঁজিবাজারের নতুন দিগন্তের হাতছানি

ঢাকা, ২৫ মে: বাংলাদেশের পুঁজিবাজার অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি এক বৈঠকে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী পুঁজিবাজারকে ঢেলে সাজানোর জন্য দ্রুত বিদেশি বিশেষজ্ঞদের সহায়তার উপর জোর দিয়েছেন। এর জন্য তিন মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে এই বিশেষজ্ঞরা পুঁজিবাজারের প্রয়োজনীয় সংস্কারগুলো চিহ্নিত করবেন এবং সেই অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

শফিকুল আলম জানিয়েছেন, এই উদ্যোগের ফলে বাংলাদেশের পুঁজিবাজার কোনো নির্দিষ্ট গোষ্ঠীর কাছে জিম্মি থাকবে না। তিনি বলেন, “কোনো গোষ্ঠী যেন মনে না করে যে, এখান থেকে আমি নিজের মতো করে টাকা বানাব। বছরের পর বছর আমরা দেখেছি, আমাদের আশেপাশে যারা শেয়ারবাজারে প্রভাবশালী ব্যক্তিদের কাছাকাছি ছিলেন, তারা সবাই কোটিপতি হয়ে গেছেন। সেই পরিস্থিতি যাতে আর না হয় এবং সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থ সুরক্ষিত থাকে, প্রফেসর ইউনূস বারবার এই বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন।”ব্যাংকিং খাতকেও “গহ্বর থেকে টেনে তোলা হচ্ছে” উল্লেখ করে প্রেস সচিব বলেন, “আমাদের ব্যাংকিং ব্যবস্থা একদম দুর্বল ছিল। স্যার (ড. ইউনূস) বলেন যে, ব্যাংকিংয়ের অবস্থা ভূমিকম্পের মতো। সবকিছু লন্ডভন্ড অবস্থা। সেইখান থেকে আমরা ব্যাংকিং ব্যবস্থাকে একটা গহ্বর থেকে তুলে এনে পাহাড়ের উপর উঠানোর চেষ্টা করছি।”তিনি আরও বলেন, “দুই সপ্তাহ হলো কারেন্সি ফ্লোট করা হয়েছে, কিন্তু টাকার অবমূল্যায়ন হয়নি। এটা নির্দেশ করে যে, সংস্কার ভালো সংকেত দিচ্ছে।”সরকারের মেয়াদ শেষে বিদেশি বিনিয়োগে প্রবৃদ্ধি হবে জানিয়ে শফিকুল আলম দুটি কারণ উল্লেখ করেন। প্রথমত, চট্টগ্রাম বন্দরে গভীর সংস্কার আনা হচ্ছে। বিশ্বের বড় বড় কোম্পানিগুলো যাতে চট্টগ্রাম বন্দর পরিচালনা করতে পারে, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। তারা চট্টগ্রাম টার্মিনাল লিজ না নিয়ে বরং বিনিয়োগ করবে এবং পরিচালনা করবে। এখন পর্যন্ত তাদের কাছ থেকে প্রায় ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে। চট্টগ্রাম বন্দরের দক্ষতা দ্রুত বৃদ্ধি পেলে তা পুরো বাংলাদেশের অর্থনীতিতে একটি গুণক প্রভাব ফেলবে।