বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬
সর্বশেষ:
যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাত: মধ্যপ্রাচ্যজুড়ে মহাযুদ্ধের দামামা, বিশ্ব অর্থনীতিতে ধস জ্বালানি সংকটের শঙ্কা: আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানোর নির্দেশ সরকারের সাদিক আহমেদের পদত্যাগ: নীতি সুদহার কমানোর গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করল বাংলাদেশ ব্যাংক বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান; ৪,১৭০ জনের কর্মসংস্থান<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> ইরানে হামলায় এআই প্রযুক্তির ব্যবহার: যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ<gwmw style="display:none;"></gwmw> রপ্তানি সংকটের মুখে পোশাক শ্রমিকদের বেতন দিতে বিশেষ ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর রপ্তানি খাতে ২৫০০ কোটি টাকা ছাড়: সরকারকে বিজিএমইএ’র ধন্যবাদ ডিসেম্বরে শ্রেণিকৃত ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা

নগদ টাকার ব্যবহার কমাতে ক্যাশলেস লেনদেনের ওপর জোর, বছরে খরচ সাশ্রয় হবে ১.৬৫ লাখ কোটি টাকা

রাজশাহী: দেশে নগদ টাকার ব্যবহার কমাতে এবং ডিজিটাল লেনদেন বাড়াতে একটি বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহীতে আয়োজিত এক সেমিনারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নগদ টাকার পরিবর্তে ক্যাশলেস লেনদেন পুরোপুরি চালু হলে বছরে সরকারের প্রায় ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা খরচ সাশ্রয় হবে।

ব্র্যাক ব্যাংকের উদ্যোগে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনারে এই তথ্য তুলে ধরা হয়। সেমিনারে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে বাংলাদেশে নগদ টাকার লেনদেনের জন্য প্রতি বছর সরকারের খরচ হয় ১ লাখ ৭০ হাজার কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) এর ৩.২৪ শতাংশ। এই খরচের কারণে মাথাপিছু বছরে ৯ হাজার ৯৩৮ টাকা ব্যয় হয়।

যদি দেশে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন ব্যবস্থা পুরোপুরি চালু করা যায়, তাহলে এই খরচ কমে মাত্র ৫ হাজার ৯৬৪ কোটি টাকায় নেমে আসবে। এটি জিডিপির মাত্র ০.১১ শতাংশ। সেমিনারে আরও বলা হয়, নগদ টাকার ব্যবহার ডিজিটাল লেনদেনের চেয়ে ২৮.৫ শতাংশ বেশি ব্যয়বহুল।

বাংলাদেশ ব্যাংক আগামী ১০ বছরের মধ্যে দেশের অন্তত ৯৫ শতাংশ লেনদেন ক্যাশলেস করার লক্ষ্য নিয়ে কাজ করছে। এই লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সেমিনার, আলোচনা, প্রদর্শনী ও প্রচারণার মাধ্যমে ‘বাংলা কিউআর’ এবং অন্যান্য ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরছে। এই উদ্যোগগুলো ‘ক্যাশ-টু-ডিজিটাল ইকোসিস্টেম’ গড়ে তোলার মাধ্যমে একটি ক্যাশলেস বাংলাদেশ তৈরির পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সেমিনারে বক্তারা ক্যাশলেস লেনদেনকে তাৎক্ষণিক, নিরাপদ এবং ব্যয় সাশ্রয়ী হিসেবে উল্লেখ করেন। এতে ব্যবসায়ী, গ্রাহক, ব্যাংক কর্মকর্তা, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশ নেন। এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে।