বৃহস্পতিবার ৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ:
অর্থনীতির শ্লথগতি ও ক্রমবর্ধমান দারিদ্র্য: উত্তরণে জরুরি সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের রিজার্ভ চুরি মামলা: নিউ ইয়র্কের আদালতে জবানবন্দি দিতে সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে তলব স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বাজার, টাকার মান কমানোর কোনো চাপ নেই: বাংলাদেশ ব্যাংক পরিচালন সক্ষমতা বৃদ্ধিতে ‘বিসিআই’-এর করপোরেট সদস্যপদ পেল বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রপ্তানি উন্নয়ন তহবিল বাড়িয়ে ৫০০ কোটি ডলার করার দাবি এফবিসিসিআইয়ের বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২৪.০৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান সিএমএসএমই ও কৃষি খাতে গুরুত্ব দেওয়ার আহ্বান কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: ট্রাম্পের জন্য এক ‘জিততে না পারা’ মরণফাঁদ?

ধানের শীষ না পেয়েও বাজিমাত: স্বতন্ত্র হিসেবে জয়ী বিএনপির ৭ ‘বিদ্রোহী’ নেতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছেন বিএনপির সাতজন প্রভাবশালী নেতা। ধানের শীষ প্রতীক না পেয়ে তারা বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং নিজ নিজ আসনে বিএনপি ও জোটের প্রার্থীদের পরাজিত করে বিজয়ী হয়েছেন।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের ঘোষিত ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

জয়ী স্বতন্ত্র প্রার্থীদের তালিকা ও ভোটের ব্যবধান

নির্বাচনী এলাকাবিজয়ী প্রার্থীপ্রতীকনিকটতম প্রতিদ্বন্দ্বী (প্রতীক)
ব্রাহ্মণবাড়িয়া-২ব্যারিস্টার রুমিন ফারহানাহাঁসজমিয়তে উলামায়ে ইসলাম (খেজুর গাছ)
দিনাজপুর-৫এ. জেড. এম. রেজওয়ানুল হকতালাএনসিপি (শাপলা কলি)
ময়মনসিংহ-১মোহাম্মদ সালমান ওমরঘোড়াবিএনপি (ধানের শীষ)
টাঙ্গাইল-৩মো. লুৎফর রহমান খান আজাদমোটরসাইকেলবিএনপি (ধানের শীষ)
কুমিল্লা-৭আতিকুল আলম শাওনকলসবিএনপি (ধানের শীষ)
কিশোরগঞ্জ-৫শেখ মজিবুর রহমান ইকবালহাঁসবিএনপি (ধানের শীষ)
চাঁদপুর-৪মো. আবদুল হান্নানচিংড়ি মাছবিএনপি (ধানের শীষ)

হেভিওয়েট প্রার্থীদের পরাজয়

এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক ছিল ময়মনসিংহে। ময়মনসিংহ-১ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে হারিয়ে জয়ী হয়েছেন সদ্য বহিষ্কৃত নেতা সালমান ওমর রুবেল। তিনি ১ লাখ ৮ হাজার ২৬৫ ভোট পেয়ে ঘোড়া প্রতীকে বিজয়ী হন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বড় ব্যবধানে জয়লাভ করেছেন। তিনি হাঁস প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জোট প্রার্থী পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট।

আসনভিত্তিক বিশেষ তথ্য

  • দিনাজপুর-৫: রেজওয়ানুল হক ৪,৭০২ ভোটের ব্যবধানে জামায়াত সমর্থিত এনসিপি প্রার্থীকে পরাজিত করেছেন।
  • টাঙ্গাইল-৩: লুৎফর রহমান খান আজাদ ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট পেয়ে বিএনপির ওবায়দুল হককে পরাজিত করেন। এই আসনে ভোট পড়েছে ৬১.৮৪ শতাংশ।
  • চাঁদপুর-৪: আবদুল হান্নান ত্রিমুখী লড়াইয়ে জয়ী হয়েছেন। তিনি ৭৩,৫৯৯ ভোট পেয়ে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের পেছনে ফেলেছেন।

সামগ্রিক ফলাফল একনজরে

ইসি সচিবালয়ের তথ্য অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জোট ২১২টি এবং জামায়াতে ইসলামী জোট ৭৭টি আসন পেয়েছে। দল হিসেবে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়ী হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, আইনি জটিলতা ও প্রার্থীর মৃত্যুজনিত কারণে ৩টি আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে।