রবিবার ২৮ জুন, ২০২৬
সর্বশেষ:
১ জুলাই থেকে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহার বাধ্যতামূলক: ক্যাশলেস অর্থনীতির লক্ষ্যে বড় পদক্ষেপ<gwmw style="display:none;"></gwmw> জ্বালানি খাতের বরাদ্দ বৈষম্য দূর ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর তাগিদ সানেমের<gwmw style="display:none;"></gwmw> প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রণালয়গুলোতে ডিজিটাল ড্যাশবোর্ড বসানো হচ্ছে: অর্থমন্ত্রী ব্যাংকগুলোকে জরুরি তারল্য সহায়তা দেওয়া হয়েছে প্রায় ৭৬ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি এসএমই খাত: শিল্পমন্ত্রী ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক আইএমএফের নতুন ঋণের শর্ত: ব্যাংক কোম্পানি আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বাতিলের দাবি বাংলাদেশ ব্যাংকের বড় উদ্যোগ: প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ চালু, ওএমইউ ও অফশোর ব্যাংকিংয়ে গতি আনার লক্ষ্য পাঁচটি দেউলিয়া আর্থিক প্রতিষ্ঠানের ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

যৌথ নদী কমিশনের বাংলাদেশ পক্ষের কমিটি গঠন

ঢাকা, বাসস : যৌথ নদী কমিশনের পক্ষের পুনর্গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার রাজধানীর গ্রীন রোডে অবস্থিত পানি ভবনে কমিশনের চেয়ারম্যান ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে এ সভা হয়।

এসময় যৌথ নদী কমিশনের সদস্য প্রকৌশলী মো. আনোয়ার কাদির কমিশনকে বিধি মোতাবেক বিভিন্ন বিষয়সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কেও অবহিত করেন।

পূনর্গঠিত কমিটির সদস্যরা হলেন- কমিশনের চেয়ারম্যান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; সদস্যরা হলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক, যৌথ নদী কমিশনের প্রকৌশলী, বুয়েটের পানি সম্পদ কৌশল বিভাগের প্রকৌশলী অধ্যাপক ড. মো.আতাউর রহমান, সরকারের সাবেক সচিব ও বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেস অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইজিএম) এর খন্ডকালীন অনুষদ  বিশেষজ্ঞ ড. মাহফুজুল হক এবং সাবেক রাষ্ট্রদূত মেহ্দী হাসান।

আরও পড়ুন