সোমবার ২ মার্চ, ২০২৬
সর্বশেষ:
ডিসেম্বরে শ্রেণিকৃত ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা মার্কিন পেন্টাগনের দুশ্চিন্তার মূল কারণগুলো<gwmw style="display: none; background-color: transparent;"></gwmw> বিশ্লেষণ: ইরানে দীর্ঘমেয়াদী হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, কিন্তু ফুরিয়ে আসছে কি গোলাবারুদের মজুদ? জুলাই-ফেব্রুয়ারি মেয়াদে রপ্তানি আয় ৩১.৯১ বিলিয়ন ডলার; কমেছে ৩.৯৭ শতাংশ সোনালী ব্যাংক, আইডিআরএ এবং সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানদের পদত্যাগ বাজার স্থিতিশীল রাখতে ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক মার্চ মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম<gwmw style="display:none;"></gwmw> যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা: বাংলাদেশের জ্বালানি খাতে বড় সংকটের আশঙ্কা ভিসা কর্মীদের বিমা সুবিধা দেবে মেটলাইফ বাংলাদেশ

বাংলাদেশের ব্যাংকিং খাতে শ্রেণিকৃত ঋণ পরিস্থিতি এক নজরে -মার্চ ২০২৫

. মোট ঋণ শ্রেণিকৃত ঋণ 2

  • মোট বিতরণকৃত ঋণ: ১৭,৪১,৯৯২.১৩ কোটি টাকা
  • মোট শ্রেণিকৃত ঋণ: ৪,২০,৩৩৪.৯৪ কোটি টাকা
  • শ্রেণিকৃত ঋণের গ্রস হার: ২৪.১৩%

. পূর্ববর্তী ত্রৈমাসিকের (ডিসেম্বর ২০২৪) সাথে তুলনা

  • শ্রেণিকৃত ঋণের পরিমাণ বৃদ্ধি: ৭৪,৫৭০.০৮ কোটি টাকা
  • শ্রেণিকৃত ঋণের হার বৃদ্ধি: ৩.৯৩% পয়েন্ট
    • (ডিসেম্বর ২০২৪-এ গ্রস হার ছিল ২০.২০% )

. এক বছর আগের (মার্চ ২০২৪) সাথে তুলনা

  • শ্রেণিকৃত ঋণের গ্রস হার বৃদ্ধি: ১৩.০২% পয়েন্ট
    • (মার্চ ২০২৪-এ গ্রস হার ছিল ১১.১১% )

. নিট শ্রেণিকৃত ঋণ পরিস্থিতি

  • নিট শ্রেণিকৃত ঋণের হার (মার্চ ২০২৫): ১৫%
  • নিট শ্রেণিকৃত ঋণের হার (ডিসেম্বর ২০২৪): ১০.৫৭%
  • বৃদ্ধি: ৪.৪৩% পয়েন্ট

. খেলাপি ঋণ পরিস্থিতি

  • মোট খেলাপি ঋণ (মার্চ ২০২৫): ৩,৫৭,৬৫৫.২৪ কোটি টাকা
  • মোট ঋণের শতাংশ: ২০.৫৩%
  • খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি (ডিসেম্বর ২০২৪ থেকে): ৫২,৫৮১.৮৬ কোটি টাকা
    • (ডিসেম্বর ২০২৪-এ খেলাপি ঋণ ছিল ৩,০৫,০৭৩.৩৮ কোটি টাকা বা ১৭.৮৩% )

. প্রভিশন পরিস্থিতি

  • রক্ষিতব্য প্রভিশন: ২,৭৫,১০২.৮৭ কোটি টাকা
  • রক্ষিত প্রভিশন: ১,০৪,৪৪৭.৫৫ কোটি টাকা
  • প্রভিশন ঘাটতি: ১,৭০,৬৫৫.৩২ কোটি টাকা
    • (ডিসেম্বর ২০২৪-এ ছিল ১,০৬,১৩০.৮২ কোটি টাকা ঘাটতি)
  • প্রভিশন কভারেজ অনুপাত: ৩৭.৯৭%
    • (ডিসেম্বর ২০২৪-এ ছিল ৫০.৭৫%)

. ব্যাংক ক্যাটাগরি অনুযায়ী শ্রেণিকৃত ঋণের গ্রস হার (মার্চ ২০২৫)

  • রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৪৫.৭৯%
  • বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ২০.১৬%
  • বিদেশী ব্যাংক: ৪.৮৩%
  • বিশেষায়িত ব্যাংক: ১৪.৪৭%

. শ্রেণিকৃত ঋণ বৃদ্ধির প্রধান কারণসমূহ

  • মেয়াদী ঋণের মেয়াদোত্তীর্ণের সময় পুননির্ধারণ
  • বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ কর্তৃক বৃহৎ অংকের ঋণ বিরূপমানে শ্রেণিকৃত করা গ্রাহকের চলতি ঋণ নবায়ন না হওয়া
  • পুনঃতফসিলকৃত ঋণের কিস্তি যথাসময়ে পরিশোধিত না হওয়া
  • বিদ্যমান বিরূপমানে শ্রেণিকৃত ঋণ হিসাবের বিপরীতে সুদারোপ