বুধবার ৪ মার্চ, ২০২৬
সর্বশেষ:
ইরানে হামলায় এআই প্রযুক্তির ব্যবহার: যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ<gwmw style="display:none;"></gwmw> রপ্তানি সংকটের মুখে পোশাক শ্রমিকদের বেতন দিতে বিশেষ ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর রপ্তানি খাতে ২৫০০ কোটি টাকা ছাড়: সরকারকে বিজিএমইএ’র ধন্যবাদ ডিসেম্বরে শ্রেণিকৃত ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা মার্কিন পেন্টাগনের দুশ্চিন্তার মূল কারণগুলো<gwmw style="display: none; background-color: transparent;"></gwmw> বিশ্লেষণ: ইরানে দীর্ঘমেয়াদী হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, কিন্তু ফুরিয়ে আসছে কি গোলাবারুদের মজুদ? জুলাই-ফেব্রুয়ারি মেয়াদে রপ্তানি আয় ৩১.৯১ বিলিয়ন ডলার; কমেছে ৩.৯৭ শতাংশ সোনালী ব্যাংক, আইডিআরএ এবং সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানদের পদত্যাগ

ঢাবি ফলিত গণিত বিভাগের নবীন বরণও সাংস্কৃতিক অনুষ্ঠান


ঢাকা, এপ্রিল ১৬:-ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত গণিত বিভাগের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীন বরণ আজ ১৬ এপ্রিল ২০২৫ বুধবার এ এফ মুজিবুর রহমান গণিত ভবনের রেজাউর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মোহাম্মদ তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।


প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ গণিত শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, যারা গণিতে দক্ষ হয়, তারা যে কোন সমস্যা যুক্তির মাধ্যমে দ্রুত সমাধান করতে পারে। বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশে প্রজ্ঞাবান শিক্ষকবৃন্দের পরামর্শ ও দিকনির্দেশনায় শিক্ষার্থীরা গণিতে দক্ষতা অর্জন করবে এবং নিজেদের সফল মানুষ হিসেবে গড়ে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা ও রীতিনীতির প্রতি সম্মান প্রদর্শন এবং পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষামূলক কার্যক্রমে দক্ষতা অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।


বিভাগের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিভিন্ন বর্ষে সর্বোচ্চ জিপিএ অর্জন করায় ৩জন শিক্ষার্থীকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। তারা হলেন-১ম বর্ষের ফাহিয়া হক আফনান, ২য় বর্ষের মেহেবুবা চৌধুরী এবং ৩য় বর্ষের মালিক সাবিহা তাসমিন।


অনুষ্ঠানের ২য় পর্বে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।