মঙ্গলবার ৩ মার্চ, ২০২৬
সর্বশেষ:
ডিসেম্বরে শ্রেণিকৃত ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা মার্কিন পেন্টাগনের দুশ্চিন্তার মূল কারণগুলো<gwmw style="display: none; background-color: transparent;"></gwmw> বিশ্লেষণ: ইরানে দীর্ঘমেয়াদী হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, কিন্তু ফুরিয়ে আসছে কি গোলাবারুদের মজুদ? জুলাই-ফেব্রুয়ারি মেয়াদে রপ্তানি আয় ৩১.৯১ বিলিয়ন ডলার; কমেছে ৩.৯৭ শতাংশ সোনালী ব্যাংক, আইডিআরএ এবং সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানদের পদত্যাগ বাজার স্থিতিশীল রাখতে ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক মার্চ মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম<gwmw style="display:none;"></gwmw> যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা: বাংলাদেশের জ্বালানি খাতে বড় সংকটের আশঙ্কা ভিসা কর্মীদের বিমা সুবিধা দেবে মেটলাইফ বাংলাদেশ

জুলাইয়ে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়

ঢাকা, ২৯ জুন : বৈশ্বিক বাজারে উত্তেজনা সত্ত্বেও বাংলাদেশে জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় রবিবার (২৯ জুন) নতুন এই মূল্য ঘোষণা করেছে।

ঘোষণা অনুযায়ী, জুন মাসের মতো জুলাইয়েও প্রতি লিটার ডিজেলের মূল্য ১০২ টাকা, কেরোসিনের মূল্য ১১৪ টাকা, পেট্রোলের মূল্য ১১৮ টাকা এবং অকটেনের মূল্য ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, জুন মাসে প্রতি লিটার ডিজেলের মূল্য ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা করা হয়েছিল। পেট্রোলের দাম ১২১ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা এবং অকটেনের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়।

তবে কেরোসিনের দাম ১০ টাকা বাড়িয়ে প্রতি লিটার ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। জুলাই মাসের জন্য কেরোসিন তেলের দামও অপরিবর্তিত থাকবে।