মঙ্গলবার ৩ মার্চ, ২০২৬
সর্বশেষ:
ডিসেম্বরে শ্রেণিকৃত ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা মার্কিন পেন্টাগনের দুশ্চিন্তার মূল কারণগুলো<gwmw style="display: none; background-color: transparent;"></gwmw> বিশ্লেষণ: ইরানে দীর্ঘমেয়াদী হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, কিন্তু ফুরিয়ে আসছে কি গোলাবারুদের মজুদ? জুলাই-ফেব্রুয়ারি মেয়াদে রপ্তানি আয় ৩১.৯১ বিলিয়ন ডলার; কমেছে ৩.৯৭ শতাংশ সোনালী ব্যাংক, আইডিআরএ এবং সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানদের পদত্যাগ বাজার স্থিতিশীল রাখতে ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক মার্চ মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম<gwmw style="display:none;"></gwmw> যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা: বাংলাদেশের জ্বালানি খাতে বড় সংকটের আশঙ্কা ভিসা কর্মীদের বিমা সুবিধা দেবে মেটলাইফ বাংলাদেশ

একক ব্যক্তি ৪৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন

ঢাকা, জানুয়ারী ২১: বাংলাদেশ ব্যাংকের (বিবি) ঋণ ব্যবস্থাপনা বিভাগ (ডিএমডি) মঙ্গলবার পারিবারিক সঞ্চয়পত্র নীতিমালা সংশোধনের বিষয়টি স্পষ্ট করে একটি সার্কুলার জারি করেছে।

পরিবার সঞ্চয়পত্র নীতিমালা, ২০০৯ এর ৩ নম্বর ধারার পরিবর্তে নিম্নলিখিত অনুচ্ছেদটি প্রতিস্থাপিত করা হয়েছে:

সঞ্চয়পত্র কেনার যোগ্যতা:

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে ১৮ বছর এবং তদুর্ধ্ব বয়সের যেকোন বাংলাদেশি মহিলা, যেকোন বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ও মহিলা) এবং ৬৫ (পঁয়ষট্টি) ও তদুর্ধ্ব বয়সের বয়োজ্যেষ্ঠ যেকোন বাংলাদেশি পুরুষ নির্ধারিত ফরমে এই সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন করিতে পারিবেন।

একক নামে সর্বোচ্চ ৪৫ (পঁয়তাল্লিশ) লক্ষ টাকার এই সঞ্চয়পত্র ক্রয় করিতে পারিবেন। এই সঞ্চয়পত্র যুগ্ম নামে ক্রয় করা যাইবে না এবং ইহাতে প্রতিষ্ঠানের টাকাও খাটানো যাইবে না।”